টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বিপত্তি পাণ্ডবেশ্বরে! ভেঙে পড়ল গাছের ডাল, বিদ্যুতের তার ছিঁড়ে বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ডাল সরতেই ফের স্বাভাবিক যান চলাচল।পাণ্ডবেশ্বর থেকে গৌড়বাজার যাওয়ার পথে বনগ্রাম পোস্ট অফিসের সামনে ঘটে এই ঘটনা।জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে গাছের একটি বড় ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে। এর ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ।পরিস্থিতি দেখে দ্রুত বিদ্যুৎ দপ্তরে খবর দেন স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর নিরাপত্তা নিশ্চিত করে সরিয়ে দেওয়া হয় ভেঙে পড়া গাছের ডাল।ডাল সরানোর কাজ শেষ হতেই ফের স্বাভাবিক হয় যান চলাচল। তবে টানা বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে সাময়িক দুর্ভোগ।
পাণ্ডবেশ্বরে বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে বিপত্তি, তৎপর বিদ্যুৎ দপ্তর!!
পাণ্ডবেশ্বরে বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে বিপত্তি, তৎপর বিদ্যুৎ দপ্তর!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
পাণ্ডবেশ্বরে বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে বিপত্তি, তৎপর বিদ্যুৎ দপ্তর!! — ছবি: নিউজ১।