আদালত চত্বরেই আইনজীবীর উপর ডিম ছোড়ার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। ঘটনার প্রতিবাদে সরব হলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা।বুধবার দুপুরে হাইকোর্টের বি গেটের সামনে আইনজীবীদের মিছিলের কর্মসূচি ছিল। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই আদালত চত্বরে আইনজীবী সমাজের উপর আক্রমণের ঘটনা ঘটে।ঘটনার পর এক আইনজীবীর দাবি, তাঁর কালো কোর্ট লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তাঁর বক্তব্য, এই ঘটনা কোনও একজন ব্যক্তির উপর ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সামগ্রিকভাবে আইনজীবী সমাজের উপর আক্রমণ।আদালত চত্বরেই যদি আইনজীবীরা আক্রান্ত হন, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়—এই প্রশ্নই তুলছেন আন্দোলনকারীরা।ঘটনার প্রতিবাদে আইনজীবী সমাজকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে। কালো কোর্ট পরে মিছিলে অংশ নেওয়ার ডাকও দেওয়া হয়েছে।অন্যদিকে, আইনজীবীদের উপর আক্রমণ এবং ‘ডিম থেরাপি’র প্রতিবাদে সরব হয়েছেন দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। তাঁদের দাবি, আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এই ঘটনাকে ঘিরে আইনজীবী দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর
আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর — ছবি: নিউজ১।