প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গে। মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চল দুর্গাপুরেও। সকাল থেকেই আকাশের মুখ ভার। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। কখনও ঝমঝমিয়ে, কখনও মুষলধারে বৃষ্টিতে একেবারে নাজেহাল সাধারণ মানুষ। তার সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। ফলে একদিকে যেমন রাস্তাঘাটে জল জমতে শুরু করেছে, তেমনই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক এলাকায় প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমেছে। বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়া মানুষ থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে দুই চাকার যানবাহন চালকদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।অন্যদিকে, গুরুত্বপূর্ণ ১৯ নম্বর জাতীয় সড়কেও বৃষ্টির প্রভাব পড়েছে। প্রবল বৃষ্টির মধ্যে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চলাচল করলেও বেশ কিছু জায়গায় গাড়ির গতি কমে যাচ্ছে।
প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে
প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে — ছবি: নিউজ১।