শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩০°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! দুর্গাপূজা শুভেচ্ছাবার্তা : পার্থ ঘোষ ,বিধায়ক, রানীগঞ্জ দুর্গাপূজা শুভেচ্ছাবার্তা : অঙ্কিতা আগরওয়াল, মহকুমা শাসক, দুর্গাপুর দুর্গাপুজো শুভেচ্ছাবার্তা : মাননীয় চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, বিধায়ক দুর্গাপুর পূর্ব আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! দুর্গাপূজা শুভেচ্ছাবার্তা : পার্থ ঘোষ ,বিধায়ক, রানীগঞ্জ দুর্গাপূজা শুভেচ্ছাবার্তা : অঙ্কিতা আগরওয়াল, মহকুমা শাসক, দুর্গাপুর দুর্গাপুজো শুভেচ্ছাবার্তা : মাননীয় চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, বিধায়ক দুর্গাপুর পূর্ব আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের!
প্রচ্ছদ পুজো পরিক্রমা ২০২৬ বিস্তারিত সংবাদ

'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি!

Anuragpur's Anuj Sangha's Durgotsav was recognized as the best by 'News 1'!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

মণ্ডপের মনোমুগ্ধকর শিল্পশৈলী বা আলোকসজ্জার মায়াবী জাদুই নয়। পল্লী প্রান্তরের মেঠো গন্ধ মাখা আন্তরিকতার হৃদয়ের পরশে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার শিরোপা এনে দিল 'নিউজ ওয়ান'। মহা পঞ্চমীর পুণ্য লগ্নে পূর্ব বর্ধমানের শস্য গোলা বুদবুদ ব্লকের অনুরাগপুর গ্রামের অনুজ সংঘের সর্বজনীন দুর্গোৎসব এবছর ৩৭ তম বর্ষে পদার্পণ করেছে। সমগ্র বুদবুদ অঞ্চলের মধ্যে অত্যন্ত প্রাণছোঁয়া, স্নিগ্ধ পরিবেশ ও ক্লাব সদস্যদের আন্তরিক ব্যবহার এবং সম্পূর্ণ পারিবারিক ব্যবস্থাপনার স্বর্গীয় মিশেল যেন এই পুজোকে বাড়তি সম্ভ্রম এনে দিয়েছে। ক্লাবের সম্পাদক অতনু বৈদ্য জানান,বিগত কয়েক বছর ধরেই সমগ্র এলাকার মধ্যে তাঁরা চেষ্টা করে থাকেন মানুষের বিচারে এই পুজো যেন সেরা পুজোর পুরস্কার খানি ছিনিয়ে আনতে পারেন। তাঁদের সেই প্রচেষ্টা এবার অনেকটাই সার্থক হয়েছে 'নিউজ ওয়ান' চ্যানেলের পক্ষ থেকে পল্লী প্রান্তরের এই বিগ বাজেটের পুজোকে সেরার স্বীকৃতি দেওয়ায়। পুজো কমিটির সহ-  সম্পাদিকা নূপুর দে এবং ক্লাব সদস্যা তনিমা ভাদুড়ী বলেন, তাঁদের এই সর্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গনে যাঁরাই আসেন, তাঁরা প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা দেখে যেমন চমৎকৃত হন, একইসঙ্গে উদ্যোক্তাদের আন্তরিক ব্যবহারও তাঁদের সকলেরই হৃদ্য় স্পর্শ করে। 'নিউজ ওয়ান' চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্লাব সম্পাদক অতনু বৈদ্য থেকে শুরু করে সকলেই চ্যানেলের পরিবেশিত সকল ধরণের সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান আরও বেশি করে দেখার জন্য অনুরোধ জানান। অতনু বাবু বলেন, বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত কম সময়ের মধ্যেই 'নিউজ ওয়ান' সার্বিকভাবেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। শারদ উৎসবের  দিনগুলি সকলের আনন্দময় হয়ে উঠুক এই প্রার্থনা জানান তাঁরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #পুজো পরিক্রমা ২০২৬

আপনার সংরক্ষিত খবর