মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (আংশিক মেঘলা)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC !

দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা ও পরিবর্তন নিয়ে আসা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 
পক্ষ থেকে। রবিবার অর্থাৎ ২০-শে সেপ্টেম্বর থেকে ২৬-শে সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা গুলি।ব্যারেজটিকে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের উপযোগী করে নির্মাণ করার স্বার্থেই এই মুহূর্তে ব্যারেজে চলছে বেশ কিছু সংস্কারের কাজ। সে জন্যই ২০ সেপ্টেম্বর সকাল ছ'টা থেকে ২৬-শে সেপ্টেম্বর সকাল ৬-টা পর্যন্ত যানবাহন চলাচলের উপর কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বীরভূম থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে ইলামবাজার হয়ে মলানদিঘি দিয়ে ঘুরিয়ে বর্ধমানের সদরঘাট এলাকায় যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খন্ড থেকে আসা বাঁকুড়াগামী গাড়িগুলিকে কুলটির চৌরঙ্গী ফাঁড়ি এলাকার ডিসেরগড় ঘাটের দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুরের মুচিপাড়া, আইটিআই, ইন্দো আমেরিকান মোড়, ডিভিসি মোড় এবং বাঁকুড়া মোড়ের আন্ডারপাস এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হবে। সেগুলিকে রানিগঞ্জ, মেজিয়া এবং বাঁকুড়ার দিকে ঘুরে যেতে হবে। তবে যাত্রীবাহী বাস, চারচাকা ও দু'চাকা গাড়ির পাশাপাশি পচনশীল দ্রব্য পরিবহনকারী অন্যান্য যানবাহন এবং পথচারীদের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ করা হচ্ছে না বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী কয়েক দিন জনসাধারণের কাছ থেকে এই বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতাও প্রার্থনা করা হয়েছে পুলিশের তরফে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর