মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (আংশিক মেঘলা)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বৃহন্নলাদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল পাণ্ডবেশ্বর! আহত 8!!

বৃহন্নলাদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল পাণ্ডবেশ্বর! আহত 8!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বৃহন্নলা বা কিন্নর সমাজের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানা এলাকা। রবিবার বৃহন্নলা সমাজের একটি গোষ্ঠীর ওপর হঠাৎই চড়াও হয় অপর গোষ্ঠীর কয়েকজন। আক্রান্ত গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য পাণ্ডবেশ্বর থানায় আক্রমণকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, যারা আক্রমণ চালিয়েছে তারা কেউই পাণ্ডবেশ্বর বা পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা নন। তারা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু।এমনকি তারা প্রকৃত বৃহন্নলাও নয় বলে অভিযোগ আক্রান্ত গোষ্ঠীর সদস্যদের। পশ্চিম বর্ধমান জেলায় এসে তারা বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্ম করে বেড়াচ্ছিল। সেই জন্যই তাদের গোষ্ঠী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মূল গোষ্ঠী থেকে বিতাড়িত হয়ে এই মুহূর্তে তারা নানান ধরণের অপরাধ মূলক কাজকর্মও করছে বলে অভিযোগ করেন বৃহন্নলাদের গুরু বিত্তন তেওয়ারি।তিনি জানান, বহিরাগত ওই বৃহন্নলাদের  হাতে তাঁদের দলের মোট আটজন গুরুতর রূপে আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজনের হাতে ছুরির কোপ মারা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাঁদের ঢোল এবং স্বর্ণালংকার সহ টাকা পয়সা ইত্যাদিও। রবিবার পাণ্ডবেশ্বরের হনুমান মন্দিরের সামনে বেশ কয়েকজন বহিরাগত যুবককে ডেকে নিয়ে এসে বাংলাদেশী ওই বৃহন্নলারা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করেন বিত্তন। আক্রমন কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বেশ কিছুক্ষণ তাঁরা থানার সামনে অবরোধও শুরু করেন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার জেরে সমগ্র এলাকায় বেশ কিছুক্ষণের জন্য ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর