রবিবার, ১ নভেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (আংশিক মেঘলা)
বাজার দর
জরুরি খবর
ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !!
প্রচ্ছদ বিনোদন বিস্তারিত সংবাদ

কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ, মুখ্য উপদেষ্টা মিঠুন, অন্যতম চমক উত্তম পুরস্কার

কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ, মুখ্য উপদেষ্টা মিঠুন, অন্যতম চমক উত্তম পুরস্কার

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার এই নিয়ে বৈঠক হয় নন্দনে। সেখানে লোগো পরিবর্তন থেকে উৎসবের কমিটি তৈরি— নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাবেন মিঠুন চক্রবর্তী।শুক্রবারের বিশেষ বৈঠকে চলচ্চিত্র উৎসবের লোগো পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনা হয়েছে এই বছরের চলচ্চিত্র উৎসবের বাকি বিষয়গুলি নিয়েও। মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে বৈঠকটি হয়। জানা গিয়েছে, চলচ্চিত্র উৎসবের সমস্ত পরিকল্পনাই হবে মিঠুনের নেতৃত্বে। এ দিনের বৈঠকে হাজির ছিলেন প্রসেনজিৎ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দুবিকাশ চাকি-সহ আরও অনেকে। এই বছর চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক, উত্তম পুরস্কার। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের তরফে এই বিশেষ উদ্যোগ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত #বিনোদন

আপনার সংরক্ষিত খবর