প্রতিবছরের মত এবছরও দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। বৃহস্পতিবার মহাপঞ্চমীর দিন পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার আনুষ্ঠানিকভাবে এই গাইড ম্যাপ প্রকাশ করেন।পশ্চিম বর্ধমান জেলায় কোথায় কতগুলি পুজো হচ্ছে এবং কোথায় কোথায় সেই পুজো গুলি অনুষ্ঠিত হতে চলেছে সে ব্যাপারে পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে ওই গাইড ম্যাপে। কমিশনার জানান, প্রতিবছরের মতো এ বছরও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যাপক পুলিশি ব্যবস্থা রাখা হবে। শারদ উৎসবের দিনগুলিতে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করার জন্য পুজো কমিটি গুলিকেও বেশ কিছু গাইড লাইন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মূলত ট্রাফিক পুলিশের তরফে জেলার অত্যন্ত জনবহুল যে এলাকাগুলি সেগুলিকে বিশেষ ভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হেলমেট না পরে বাইক চালানো, মদ্যপান করে বাইক চালানো এবং গাড়ির সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানোর উপর কড়া নজরদারি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কমিশনার ডাঃ প্রণব কুমার। দুর্গাপুজো, কালী পুজো সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে ও উৎসবমুখর হয়ে উঠুক পুলিশের পক্ষ থেকে এমনই প্রার্থনা জানানো হয় এদিন।
পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার!
পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! — ছবি: নিউজ১।
সম্পর্কিত ট্যাগ:
#পুজো পরিক্রমা ২০২৬