নন্দীগ্রামের পর মুর্শিদাবাদের রেজিনগর। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি উপনির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। শনিবারই উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নতুন করে আর মনোনয়ন জমা দেওয়ার সুযোগও নেই। ফলে রবিউল সরে দাঁড়ানোয় রেজিনগর কেন্দ্রের ভোটও হবে মমতা তৃণমূলকে ছাড়া।রবিউল বলেন, ‘‘দলের নতুন প্রতীক হয়েছে। কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। তা হলে আমরা ভোটে লড়ব কী করে? সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ মমতার সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন রবিউল। তাঁকে জানিয়েই মনোনয়ন প্রত্যাহার করছেন প্রার্থী। রবিউল আরও জানান, নতুন প্রতীক এত কম সময়ের মধ্যে কর্মী এবং সমর্থকদের চেনাতেও তাঁর সমস্যা হবে। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের অন্যতম কারণ তা-ও। শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশে বহরমপুরে রওনা দেন রবিউল। এর ফলে উপনির্বাচনে রাজ্যের দুই কেন্দ্রেই মমতার কোনও প্রতিনিধি রইলেন না।
নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত
নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত — ছবি: নিউজ১।