বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ রাজনীতি বিস্তারিত সংবাদ

হুমায়ুন কবিরের কুশ পুত্তলিকা নিয়ে BJP র যুব মোর্চার বিক্ষোভ!

হুমায়ুন কবিরের কুশ পুত্তলিকা নিয়ে BJP র যুব মোর্চার বিক্ষোভ!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

খাটে করে হুমায়ুন কবিরের কুশপুত্তলিকা নিয়ে ঘোরানো হল সিটি সেন্টার বাসস্ট্যান্ড। হাতে হাতে ছিল কালো পতাকা। কুশপুত্তলিকায় পরানো হল জুতোর মালা। তারপর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই প্রতীকীভাবে কবর দেওয়া হল সেই কুশপুত্তলিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে মৃত্যু কামনার অভিযোগ তুলে এমনই অভিনব প্রতিবাদে সরব হল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে এভাবেই চলে অভিনব বিক্ষোভ।বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক ময়দানে তর্ক-বিতর্ক, আক্রমণ-প্রতিআক্রমণও নতুন নয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করার মতো মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, কী কারণে এই ধরনের মন্তব্য করা হয়েছে, তার জবাব দিতে হবে হুমায়ুন কবীরকে। শুধু তাই নয়, প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিং বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরের আমরা কঠোর শাস্তি চাইছি। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তা না হলে আগামী দিনে এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর