বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ রাজনীতি বিস্তারিত সংবাদ

অন্নপূর্ণার টাকা কাটমানিতে নয় ! বার্তা বিধায়কের !!

অন্নপূর্ণার টাকা কাটমানিতে নয় ! বার্তা বিধায়কের !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

“কোনো বিজেপি কর্মীকে এক টাকাও দেবেন না। যদি কেউ অন্নপূর্ণা প্রকল্পের টাকা থেকে কাটমানি চায় বা নেয়, তবে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পাশাপাশি জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে।”—এলাকা পরিদর্শনে গিয়ে এই কড়া বার্তা দিলেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। একই সঙ্গে প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের সতর্ক করে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারি সহযোগিতার এই অর্থ যেন কোনোভাবেই স্বামীদের মদ্যপানের জন্য তুলে না দেওয়া হয়।
সম্প্রতি গলসি ১ ব্লকের বুদবুদ থানার অন্তর্গত লোয়াপুর-কৃষ্ণরামপুর অঞ্চলের মৌ গ্রামে আয়োজিত এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন বিধায়ক। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়ে এলাকাভিত্তিক নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। বর্ষার বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়া একাধিক সাধারণ পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের দুর্দশার কথা শোনেন রাজু পাত্র। ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তৎক্ষণাৎ ত্রিপল তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করেন তিনি। স্থায়ী বাসস্থান তৈরির প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারি ও ব্যক্তিগত সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
গ্রাম পরিদর্শনের সময়েই মৌ গ্রামের এক বিশেষভাবে সক্ষম যুবক এবং মারণরোগ ক্যান্সারে আক্রান্ত একটি পরিবারের বাড়ি যান বিধায়ক রাজু পাত্র। তাঁদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি চিকিৎসার বিষয়ে সবরকম মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
এদিনের এই এলাকা পরিদর্শন কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায়, স্থানীয় মণ্ডল সভাপতি স্বরূপ চ্যাটার্জী সহ বহু দলীয় কর্মী ও সমর্থকেরা।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর