নির্বাচন কমিশনের কলমের খোঁচায় দীর্ঘ প্রায় তিন দশকের পুরনো 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' বেঁচে গেলেও বাঁচানো গেলনা দলের প্রতীক জোড়াফুলকে।তবে তিনি তাঁর অফিসিয়াল প্রতীক হারালেও হারাননি তাঁর অটুট মনোবল। তাই নতুন করে শূন্য থেকে শুরু করার শপথ নিয়ে 'ফুটবল খেলোয়াড়' প্রতীক চিহ্ন ব্যবহার করেই তিনি উপনির্বাচনের ময়দানে নেমে পড়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তথা ভারতের বুকে লড়াইয়ের অন্যতম এক মাইলফলক! সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই একটি বিরোধী গোষ্ঠী তাঁর দীর্ঘ ২৮ বছরের পুরোনো 'তৃণমূল দল' এবং দলের জোড়াফুল প্রতীক হাইজ্যাক করার চেষ্টা করেছিল। বহু আইনি জটিলতার প্যাঁচ পয়জার এর মধ্যে পড়ে গিয়ে শেষপর্যন্ত নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সৃষ্ট দলকে বাঁচিয়ে দিলেও কেড়ে নেওয়া হল দলের 'জোড়া ফুল' প্রতীকটি। কারণ ঋতব্রত বন্দোপাধ্যায় শিবিরও ওই একই প্রতীক এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' টিকে থাকলেও পুরোপুরি ভাবে মুছে দেওয়া হল প্রতীকটি।ফলে দলের দীর্ঘ ২৮ বছরের পুরোনো 'জোড়া ফুল' প্রতীকটি এখন অস্তিত্বহীন। তবে লড়াইয়ের ময়দানে হেরে না গিয়ে আবার নতুন করে শূন্য থেকে শুরু করার সংকল্প নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে অবতীর্ণ হলেন চির লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসেবেই তাঁর মনোনীত প্রার্থীকে ময়দানে খেলতে নামিয়েছেন চিরদিনের হার না মানা এই খেলোয়াড়। লড়াকু মনোভাবাপন্ন নেত্রী বলেই তিনি 'ফুটবল খেলোয়াড়' প্রতীক চিহ্নকে ব্যবহার করেই নির্বাচনে তাঁর প্রার্থীদের লড়াইয়ের ময়দানে নামিয়েছেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দলটির নাম হয়েছে 'ডেমোক্রটিক তৃণমূল কংগ্রেস'।সে দলের মনোনীত প্রার্থী 'এনভেলাপ' বা 'খাম' চিহ্ন নিয়ে নন্দীগ্রাম এবং রেজিনগর এ দুটি কেন্দ্রে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্রের খবরে জানা গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি মহলের দাবি, তাঁর নিজস্ব মস্তিষ্কপ্রসূত 'জোড়া ফুল' প্রতীক কালের গর্ভে চিরতরে হারিয়ে গেলেও এই ৭২ বছর বয়সেও চির লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারাননি তাঁর অটুট মনোবল। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ তথা ভারতের মানচিত্রে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' দলটি থেকে গেলেও অবলুপ্তি ঘটল সে দলের জোড়াফুল প্রতীকের। তবে প্রতীক হারালেও বাংলার রাজনৈতিক ইতিহাসে স্বয়ং মমতা রয়ে যাবেন চির ভাস্বর হয়েই।
কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ!
কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! — ছবি: নিউজ১।