বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (অতিভারী বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৪ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৪ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!

রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রাস্তাঘাট সহ যাবতীয় পরিকাঠামোর পূর্ণাঙ্গ সংস্কার করা হবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে তৃণমূলকে অপসারণ করে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি। কিন্তু বাস্তবে গত চার মাসে কোনরকম উন্নয়নের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না এই সরকারের আমলে। দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের প্রায় সর্বত্রই রাস্তাঘাট অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। সরকার বদলের পর দুর্গাপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে বলা হলেও, গত চার মাসে উন্নয়নের ছবিটা কার্যত পুরোপুরি বিপরীত, এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বামেরা। রাস্তাঘাটের অত্যন্ত শোচনীয় অবস্থার জন্য মাঝ রাস্তাতেই আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা প্রদানকারী যানবাহন। এই পরিস্থিতিতে বুধবার পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার শৌভিক তরফদারের ভবনে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএম-এর পক্ষ থেকে। সংগঠনের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু জানান, ডঃ বি সি রায় এভিনিউ ৭ নম্বর গেট থেকে সুকান্তপল্লী মোড় পর্যন্ত রাস্তা পুরোপুরি ভাবেই বেহাল। অবিলম্বে এই রাস্তাটির সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সুকান্তপল্লী মোড় ও রাজেন্দ্র প্রসাদ মোড়ে ফ্লাইওভার এবং বাঁকুড়া মোড়ে পুরোনো ফ্লাইওভারের দ্রুত সংস্কারের দাবিও তোলা হয়। একাধিক রাস্তা সংস্কারের দাবিতে এদিন পূর্ত দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে।

সম্পর্কিত ট্যাগ: ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর