শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩০°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৬ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৬ সেপ্টেম্বর ২০২৬) একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৬ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৬ সেপ্টেম্বর ২০২৬) একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

প্রশান্ত মহাসাগরের ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি!

প্রশান্ত মহাসাগরের ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

প্রতিমুহূর্তে মৃত্যুর হিমশীতল হাতছানি! প্রতিমুহূর্তের আশঙ্কা এই বুঝি ভয়ঙ্কর নীল তিমি কিংবা ক্ষুধার্ত সী-লায়নের শিকার হয়ে যান তিনি! তার চেয়েও বড় ভয় কখন ফুরিয়ে যায় বুকের সমস্ত দম! এই সমস্ত প্রতিকূলতার রক্তচক্ষুকে জয় করে শেষ পর্যন্ত তৃপ্তির চওড়া হাসি সঙ্গী করে দেশে ফেরার পথে মেদিনীপুরের তরুণী আফরিন যাবি। পৃথিবীর বৃহত্তম প্রশান্ত মহাসাগরের ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি। ২২ সেপ্টেম্বর আমেরিকার স্থানীয় সময় রাত ১১ টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন তিনি। প্রবল ঢেউ, প্রতিকূল স্রোত, রাতের অন্ধকার ও জেলিফিশের দুস্তর বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তাঁর গন্তব্যে পৌঁছন আফরিন। দীর্ঘ ৩২.৫ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ১৫ ঘন্টা ৫১সেকেন্ড। এর আগে আফরিন ২০২৫ সালের ২৯ জুলাই ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।এবং চলতি বছরের মে মাসে ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী অতিক্রম করেছিলেন তিনি।
আফরিনের বাবা পিয়ার আলী জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের পথ অত্যন্ত কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সী-লায়ন ও তিমি দেখা গিয়েছিল । যদিও সেগুলির কোনটিই আফরিনের নজরে আসেনি। তবে বিরক্তিকর জেলিফিশের কারণে সমস্যায় পড়তে হয় এই জলকন্যাকে। মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিনের এই সাফল্যে খুশি তাঁর পরিবার ও অসংখ্য শুভানুধ্যায়ী। আগামী দিনেও আফরিন আরও নতুন নতুন হার্ডেল জয় করে রেকর্ড তৈরি , এমনই এক সুখস্বপ্নে বিভোর তাঁর জেলার প্রতিটি মানুষ থেকে শুভানুধ্যায়ীরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর