অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার। বড় গাড়ির পাশাপাশি সরু রাস্তা ও জনবহুল এলাকায় দ্রুত পৌঁছতে এবার দুর্গাপুরের হাতে এল ছোট ফায়ার টেন্ডারও।
রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আধুনিকীকরণের উদ্যোগে বুধবার কলকাতার রেড রোডে ২২৬টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধারযানের উদ্বোধন করা হয়।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টার ফায়ার স্টেশনে যুক্ত হয়েছে দুটি নতুন ফায়ার টেন্ডার—একটি বড় এবং একটি ছোট।
দমকল সূত্রে জানা যায়, সরু রাস্তা ও ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ছোট গাড়িটি বিশেষভাবে কাজে আসবে। দুর্গাপুরে ইতিমধ্যেই অত্যাধুনিক ল্যাডার-সহ একাধিক অগ্নিনির্বাপণ যান রয়েছে।
নতুন দুটি গাড়ি যুক্ত হওয়ায় দুর্গাপুরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের সক্ষমতা আরও বাড়বে বলে জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
নতুন গাড়ি ও অগ্নিনির্বাপণ পরিকাঠামো পরিদর্শন করেন বিধায়ক এবং দমকল আধিকারিকরা।
অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !!
অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! — ছবি: নিউজ১।