বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ রাজনীতি বিস্তারিত সংবাদ

দিনের শেষে ঘুমের দেশে 'ভজনদা'!!

দিনের শেষে ঘুমের দেশে 'ভজনদা'!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

যাঁরা বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে, তাঁরাই আজ দুহাত বাড়িয়ে দিলেন এই জীবন পথিকের মহা প্রস্থানের পথে। মহা মৃত্যুর আলিঙ্গন তাঁকে পার্থিব জীবনের সব বন্ধন থেকে মুক্ত করে এক অজানার দেশে নিয়ে গিয়েছে। মঙ্গলবাসরীয় সকালে ভববন্ধনের সব মায়া কাটিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। তাঁর প্রিয় শহরবাসীর কাছে তিনি ছিলেন 'ভজন দা'। মানুষের সুখ, দুঃখ, আনন্দ,বেদনা, চাওয়া পাওয়া, মান অভিমানের প্রতিটি মহাক্ষণে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। কখনো যন্ত্রনাক্লিষ্ট শ্রমিকের পাশে বন্ধুর ভূমিকায় থেকে তিনি সাহস যুগিয়েছেন, কখনো শিল্প শহরের সব হারানো মানুষদের পাশে অভিভাবকের মতো থেকে তিনি তাঁদের দুটো অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন। 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ,' এই ভাবনারই অনুসারী হয়ে ভবিষ্যৎ দ্রষ্টা মানুষটি শিল্পশহরের বুকে নিয়ে এসেছেন একের পর এক নতুন শিল্প। নব্বইয়ের  দশকের মাঝামাঝি যখন দুর্গাপুর সহ সমগ্র রাজ্যের শিল্পে নেমে এসেছে প্রবল খরা, তখন নতুন উদ্যমে নতুন স্বপ্নের বীজ বপন করেছেন আশৈশব বাম ঘরানায় লালিত এই স্বপ্নের কারিগর। বঞ্চিত, নিপীড়িত শ্রমিকদের সঙ্ঘবদ্ধ করে বৃহত্তর লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করার নেপথ্য কারিগর হিসেবেও দুর্গাপুরের মানুষ স্বর্ণাক্ষরে লিখে রাখবেন এই মানুষটির মহান অবদানের কথা। মহামৃত্যুর পর আর কোন রাজনৈতিক বিভাজন রেখা ছুঁতে পারে না কোন পার্থিব সত্বাকেই। ভজন দাও যেন সেই পারমার্থিক সত্যকেই আরো একবার প্রতিষ্ঠিত করে গেলেন তাঁর এই মহাপ্রস্থানের মহা যাত্রার মধ্য দিয়ে। সিপিআইএমের দলীয় প্রতীক সম্বলিত লাল পতাকায় মোড়া তাঁর পার্থিব দেহখানি যখন বীরভানপুর মহাশ্মশানের পথে এগিয়ে চলেছে, তখন আকাশ বাতাস নিনাদিত করে সর্বস্তরের মানুষ শুধু একটাই স্লোগান দিয়ে চলেছেন, 'ভজনদা অমর রহে, ভজন দা তোমায় আমরা ভুলিনি, ভুলব না'। জীবনের একটা বড় সময় যে কর্মক্ষেত্রে কাটিয়েছেন  তাঁর সেই অত্যন্ত প্রিয় দুর্গাপুর নগর নিগম এবং শহীদ বিমল দাশগুপ্ত ভবনের প্রাঙ্গণ ছুঁয়ে তাঁর পার্থিব দেহ শ্মশানের পবিত্র অগ্নিশিখার পরশে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। স্ত্রী ও একমাত্র পুত্র ছাড়া ভজনদা রেখে গেলেন তাঁর অগণিত দলীয়কর্মী থেকে তাঁর স্নেহধন্য অসংখ্য কাছের মানুষকে। রাজনৈতিক বিভাজনের সবটুকু এক পাশে সরিয়ে রেখে অশ্রুরুদ্ধ কন্ঠে ভজনদার  স্মৃতিচারণ করলেন শহরের দুই বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্ণণ চন্দ্র ঘোড়ুই। তাঁদের স্মৃতিচারণার মধ্যেও বারবার উঠে এল ভজনদার কর্মনিষ্ঠা, মানুষের প্রতি দায়বদ্ধতা ও শহরকে নতুন রূপে গড়ে তোলার নানান টুকরো কোলাজ। অশ্রু রুদ্ধ কন্ঠে  স্মৃতিচারণ করলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ রাজনীতি ও সামাজিক বৃত্তের অসংখ্য মানুষ।ফুলে ফুলে আচ্ছাদিত পুষ্পশোভিত শকটে চড়ে শেষ যাত্রায় রওনা হলেন  দুর্গাপুরের এই প্রাক্তন বিধায়ক। রেখে গেলেন অসংখ্য প্রশ্ন, তুমি কি কেবলই ছবি! শুধু পটে লিখা! আঁধারের যাত্রী রূপে আলো হাতে তুমি পৌঁছে গেলে এক অপার্থিব ঠিকানায়।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর