রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জৈব সারে উৎপাদিত সবজি চাষের উপর জোর দিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী

জৈব সারে উৎপাদিত সবজি চাষের উপর জোর দিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

শিশুদের খাদ্য তালিকায় সার্বিক পুষ্টি বিধান সুনিশ্চিত করার স্বার্থে ও জৈব পদ্ধতিতে শাকসবজি উৎপাদনে জোর দিতে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিরুডিহায় আয়োজিত হল বিশেষ 'কিচেন গার্ডেন কিট বিতরণ' শিবির ও অঙ্গনওয়াড়ি উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী ড.কল্যাণ চক্রবর্তী।এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বিরুডিহার স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হন।সেখানে শিশু এবং তাদের মায়েদের পুষ্টি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করেন। কর্মসূচির অঙ্গ হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জৈব পদ্ধতিতে ফল ও শাকসবজি ফলানোর জন্য ‘কিচেন গার্ডেন’ গড়ে তোলার ওপরও বিশেষভাবে জোর দেন মন্ত্রী। তিনি বলেন,সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাগোয়া বাড়তি জমি নাও থাকতে পারে। যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে কিছুটা বাড়তি জমি রয়েছে,সেই বাড়তি জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বিভিন্ন ধরণের পুষ্টিকর সবজি ও ফলের গাছ লাগাতে পারেন। রাসায়নিক সার মুক্ত হওয়ায় এইসব বাগানে উৎপাদিত সবজির গুণগত মানও অত্যন্ত উৎকৃষ্ট হবে। সেই সবজি শিশুদের দ্বিপ্রাহরিক ভোজনের সঙ্গে দিতে পারলে শিশুরা বাড়তি পুষ্টি লাভ করবে। এই ধরণের অভ্যাস শুধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেই নয়, মায়েরা তাঁদের বাড়িতেও গড়ে তুলতে পারেন। সে ক্ষেত্রে পরিবারের সকলেই কম্পোস্ট বা জৈব পদ্ধতিতে উৎপাদিত সার ওইসব সবজি অথবা ফলের গাছে ব্যবহার করবেন।ফলে দ্রুত ভালো ফলন পাওয়া যাবে।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত এবং আইসিডিএস কেন্দ্রের আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'সেবা সংকল্প অভিযান'-এর অঙ্গ হিসেবে এই অঙ্গনওয়াড়ি উৎসবে উপস্থিত অভিভাবক ও সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সকল কর্মীর সঙ্গে  মতবিনিময় করেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিবর্গ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর