রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বিশ্বেশ্বরী এলাকায় প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়ল মাটির কাচা বাড়ি!!

বিশ্বেশ্বরী এলাকায় প্রবল বর্ষণের কারণে ভেঙে পড়ল মাটির কাচা বাড়ি!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির কাঁচা বাড়ি! অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। মাথার উপর ছাদ হারিয়ে এখন স্থানীয় ক্লাবে আশ্রয় নিয়েছেন এক দিনমজুরের পরিবার।

ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত সিঁদুলি এলাকার মাহাতোপাড়ার। পেশায় দিনমজুর বাবলু সরদারের মাটির কাঁচা বাড়ি প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে। সৌভাগ্যবশত, বাড়ির লোকজন প্রাণে বেঁচে গেলেও মাটির দেওয়ালের নিচে চাপা পড়েছে ঘরের আসবাবপত্র।

গত কয়েক দিন ধরে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর এই দুর্যোগের মধ্যেই একদিকে খনি এলাকায় ধসের আতঙ্ক, অন্যদিকে বৃষ্টিতে ভেঙে পড়ছে মাটির বাড়ি।

বাড়ি ভেঙে পড়ার পর থেকেই কার্যত আশ্রয়হীন বাবলু সরদারের পরিবার। বর্তমানে পরিবারের সদস্যরা স্থানীয় একটি ক্লাবে আশ্রয় নিয়েছেন। পাড়ার প্রতিবেশীদের বাড়ি থেকে আসছে খাবার।

ছোট ছোট সন্তান, স্ত্রী এবং অসুস্থ মাকে নিয়ে কোথায় থাকবেন তাঁরা? এই চিন্তায় দিশেহারা পরিবার।

এমন পরিস্থিতিতে সরকারের কাছে কাতর আবেদন বাবলু সরদারের। তাঁদের জন্য একটি বাড়ির ব্যবস্থা করা হোক, যাতে পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পান তাঁরা।

প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে আশ্রয়হীন একটি অসহায় পরিবার। এখন প্রশাসনের সাহায্যের অপেক্ষায় বাবলু সরদার ও তাঁর পরিবার।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর