রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বিমান দুর্ঘটনা এড়াতে বিমানবাহিনীর বিশেষ সচেতনতামূলক প্রচার !

বিমান দুর্ঘটনা এড়াতে বিমানবাহিনীর বিশেষ সচেতনতামূলক প্রচার !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আমরা প্রায়শই শুনতে পাই উড়ন্ত বিমানের সঙ্গে চিল,শকুন,বাজ ইত্যাদি শিকারি পাখির ধাক্কা লেগে বিমান দুর্ঘটনার খবর। শিকারের সন্ধানে আকাশে উড়তে থাকা ওইসব পাখি যাতে বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় না আসতে পারে তা সুনিশ্চিত করতে এবার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হল বিমান বাহিনীর পানাগড় ইউনিটের পক্ষ থেকে। ভারতীয় বিমানবাহিনীর উড়ান সুরক্ষা নিশ্চিত করতে শনিবার বিশেষ সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়া হল পানাগড় বিমানঘাঁটি সংলগ্ন এলাকায়। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই পানাগড়ে গড়ে উঠেছে ভারতীয় বিমানবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখান থেকে প্রতিনিয়ত মহড়া ও নজরদারির কাজে যাতায়াত করে একাধিক যুদ্ধবিমান। কিন্তু সম্প্রতি এই বিমানঘাঁটির আকাশে প্রায়শই দেখা যাচ্ছে চিল,শকুন ইত্যাদি পাখির আনাগোনা। বিমান বাহিনীর আধিকারিকদের আশঙ্কা, আশপাশের বাজার এবং ঘনবসতিপূর্ণ এলাকায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাছ, মাংস, মুরগি সহ অন্যান্য আমিষ জাতীয় খাদ্যের বর্জ্য পদার্থের লোভেই ওইসব শিকারি পাখি লোকালয়ে চলে আসছে। তাই বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।
বিমানঘাঁটি সংলগ্ন স্থানীয় বাজারগুলিতে প্রতিদিন ভোর থেকেই বসে মাছ ও মাংসের বেচা কেনার আসর। অভিযোগ, ব্যবসা শেষে অনেকেই অবশিষ্ট বর্জ্যগুলি নির্দিষ্ট স্থানে না ফেলে আশপাশের খোলা জায়গায় বা রাস্তার উপর ফেলে দেন। পচা বর্জ্যের লোভে সংলগ্ন আকাশসীমায় ভিড় জমায় চিল, কাক ও শকুন জাতীয় পক্ষীকুল। বিমান ওঠা বা অবতরণের সময় এ জাতীয় পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগলে ঘটতে পারে মারাত্মক বিপর্যয়। এতে যেমন প্রাণহানির আশঙ্কা থাকে, তেমনই ক্ষতিগ্রস্ত হতে পারে কোটি কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জামও।
এই সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখেই মাঠে নেমেছেন পানাগড় বিমানঘাঁটির আধিকারিকরা।শুরু হয়েছে বিশেষ সচেতনতা প্রচারমূলক শিবির। বিমানবাহিনীর পক্ষ থেকে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবহার হয়। মাছ ও মাংসের অবশিষ্টাংশ খোলা জায়গায় না ফেলে ঢাকনা দেওয়া নির্দিষ্ট পাত্র বা ডাস্টবিনে জমা করতে হবে। বাজার পরিষ্কারের পর বর্জ্য পদার্থ গুলি যাতে সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের নির্ধারিত স্থানে ফেলা হয়, তাও নিশ্চিত করতে হবে ব্যবসায়ীদের। বায়ুমণ্ডলের সুরক্ষা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে সেনাকর্তারা এলাকার সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বিমানবাহিনীর এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে যেখানে-সেখানে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও বিবেচিত হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় এমন পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। স্থানীয় মাছের আরতদার আসগার মোল্লা ও অপর ব্যবসায়ী নিতাই পাল বলেন, জাতীয় সুরক্ষার প্রশ্নে তাঁরা বিমানবাহিনীর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেই চলতে চান। তবে এ বিষয়ে নিতাই বাবুর প্রস্তাব সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে মাছ ও মাংসের দোকান গুলি যদি কোন ছাউনিযুক্ত স্থানে সরিয়ে আনা যায়,সে ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা সহজতর হবে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর