জল সরবরাহের সমস্যা মেটাতে বড় উদ্যোগ আসানসোলে! অমরুত ২.০ প্রকল্পে তৈরি হবে ন’টি উচ্চ জলাধার। বরাদ্দ হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার টাকা।আসানসোল পৌরসভার আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হবে মোট ন’টি উচ্চ জলাধার। প্রতিটি জলাধারের ধারণক্ষমতা হবে ১২০০ ঘনমিটার।এই প্রকল্পের মাধ্যমে এলাকার বাসিন্দাদের পরিষ্কার, বিশুদ্ধ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এই উদ্যোগের আওতায় আসানসোল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কখোয়া কালীমন্দির এলাকাতেও জল সরবরাহের পরিষেবা উন্নত হবে বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল পৌরসভার পৌর কমিশনার দিলীপ মিশ্র এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আসানসোলের উন্নয়ন ও বিকাশে তিনি সর্বদা মানুষের পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন।সব মিলিয়ে অমরুত ২.০ প্রকল্পে এই জলাধার নির্মাণের উদ্যোগে আসানসোলের জল সরবরাহ ব্যবস্থায় কতটা উন্নতি হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।
আসানসোলে জল সরবরাহে বড় উদ্যোগ, অমরুত ২.O প্রকল্পে ৯টি জলাধার!
আসানসোলে জল সরবরাহে বড় উদ্যোগ, অমরুত ২.O প্রকল্পে ৯টি জলাধার!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
আসানসোলে জল সরবরাহে বড় উদ্যোগ, অমরুত ২.O প্রকল্পে ৯টি জলাধার! — ছবি: নিউজ১।