জল থৈ থৈ দুর্গাপুরের অভিজাত আবাসন এলাকা। মধ্য ভাদ্রের নিম্ন চাপের প্রবল বৃষ্টিতে নাকাল শহরবাসী। দুর্গাপুরের বামুনারা শিল্পাঞ্চল সংলগ্ন তপোবন আবাসন এলাকায় এবার প্রায় এক হাঁটু সমান জল জমে যাওয়ায় জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে জমা জল পাম্প করে বের করে দেওয়ার দাবিতে আবাসনের কয়েকশো বাসিন্দা তপোবন সিটির মূল প্রবেশদ্বারে অবরোধ করে প্রতিবাদে সামিল হন। স্থানীয় বাসিন্দা তুষার বন্দ্যোপাধ্যায়ের দাবি, সামান্য বৃষ্টিতে এখানে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। ফলে এলাকাবাসীর যাতায়াত প্রায় বন্ধ হওয়ার যোগাড় হয়। স্কুটি মোটরবাইক সহ ছোট যানবাহন গুলি প্রায় জলের তলায় চলে যায়। বড় গাড়িগুলিরও তিন চতুর্থাংশ প্রায় জলের তলায় ডুবে থাকে। একই সঙ্গে বৃষ্টির ফলে পুরো এলাকায় বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি তাঁদের। আবাসনের লিফট গুলিও প্রায় অকেজো অবস্থায় রয়েছে। যার ফলে বিশেষত বয়স্ক বাসিন্দারা আবাসন থেকে নিচে নামতে পারছেন না। অনেকেরই প্রয়োজন থাকা সত্ত্বেও চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে পারছেন না। অবিলম্বে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার প্রায় ১৫ মিনিট মূল প্রবেশদ্বারে অবরোধ সৃষ্টি করে এদিন আবাসনের বাসিন্দারা প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত এই সমস্যা থেকে উদ্ধার না পাওয়া গেলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিও দেন। যদিও এ বিষয়ে প্রশাসনিক স্তর থেকে কারোরই কোন মন্তব্য পাওয়া যায়নি।
জল যন্ত্রণায় নাকালের একশেষ 'তপোবন সিটির বাসিন্দারা' প্রতিবাদে অবরোধ স্থানীয়দের!!
জল যন্ত্রণায় নাকালের একশেষ 'তপোবন সিটির বাসিন্দারা' প্রতিবাদে অবরোধ স্থানীয়দের!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জল যন্ত্রণায় নাকালের একশেষ 'তপোবন সিটির বাসিন্দারা' প্রতিবাদে অবরোধ স্থানীয়দের!! — ছবি: নিউজ১।