দুর্গাপুর: ৪৩ থেকে বেড়ে ৫৩টি ওয়ার্ড হচ্ছে দুর্গাপুর নগর নিগম। নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ৩১ অগস্ট জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে দুর্গাপুরের জন্য ৫৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয় বিবেচনা করেই ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এতদিন দুর্গাপুর নগর নিগমে ওয়ার্ড সংখ্যা ছিল ৪৩। নতুন নির্দেশিকায় তা ৫৩ টি করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, দুর্গাপুর নগর নিগমে নতুন করে ১০টি ওয়ার্ড যুক্ত হচ্ছে। পুরনির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দুর্গাপুরের মানুষ। সরকারি নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে। একই নির্দেশিকায় শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।
৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম
৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম — ছবি: নিউজ১।