শ্রম আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় আড়াইশো ঠিকা শ্রমিকের দু মাসের উপর মাইনে আটকে রেখে হুমকির মুখে কারখানা চালানো বুধবার বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা।। আসানসোলের সালানপুরে নাকরাজোরিয়ায় এই বেসরকারি প্রাইভেট লিমিটেড কারখানাটি শ্রমিকদের অধিকাংশকেই না দেয় পিএফ, ইএসআইয়ের সুবিধা না দেয় কোন সেফটি বুট, সেফটি হেলমেট গ্লাভস ও সেফটি গগলস। শ্রম আইনকে কার্যত নস্যাৎ করে কারখানা চালানোর সাথে, দিন আনি দিন খাই শ্রমিকদের আড়াই তিন মাসের মাইনের উপর কোপ পড়ায় খেপে ওঠে শ্রমিকরা। এরপরই মালিক পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শ্রমিকরা কারখানার গেটে শান্তিপূর্ণভাবে গেট আটকে স্লোগান দিতে থাকে। ম্যানেজমেন্টের আধিকারিকরাও শ্রমিকদের সাথে দেখা করলে ও মাস মাইনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে না পারায় শ্রমিকরা অনর থাকে মালিকের সঙ্গে মুখোমুখি কথা বলার ও মাস মাইনের নির্দিষ্ট দিনের ঘোষণার দাবিতে। এখন প্রশ্ন হচ্ছে গত ৪/৫ বছর ধরে এই বেসরকারি প্রাইভেট লিমিটেড কোম্পানি শ্রমদপ্তরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসানসোলের বুকের শ্রমিকদের এই তুঘলকী আচরণের শিকার বানাচ্ছিল কিভাবে?? যেখানে রাজ্যের শ্রম মন্ত্রী ছিলেন আসানসোলেরই দুর্দান্ত প্রতাপ তৃণমূলের বিধায়ক । নতুন সরকার ক্ষমতায় আসার পরই শ্রমিকরা মুখ খুলতে শুরু করেছে। আশা করা যায় সরকার পক্ষে এই প্রায় আড়াইশো শ্রমিকের পাশে দাঁড়াবে শ্রম দপ্তর ।
বকেয়া দাবিতে শ্রমিকদের বিক্ষোভ!
বকেয়া দাবিতে শ্রমিকদের বিক্ষোভ!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
বকেয়া দাবিতে শ্রমিকদের বিক্ষোভ! — ছবি: নিউজ১।