শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩০°C (হালকা বৃষ্টি)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৫ সেপ্টেম্বর ২০২৬) আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগ, DPL গেটে BJPর বিক্ষোভ!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ছাদ চুঁইয়ে ঘরে জল, বেহাল রান্নাঘর! উখড়ার ICDS সেন্টারে দুর্ভোগ

ছাদ চুঁইয়ে ঘরে জল, বেহাল রান্নাঘর! উখড়ার ICDS সেন্টারে দুর্ভোগ

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বেহাল রান্নাঘর, ভাঙা ছাউনি—বর্ষায় কার্যত সমস্যায় পড়তে হচ্ছে উখড়ার শুকোপাড়ার ১৯৩ নম্বর ICDS সেন্টারকে। দ্রুত সংস্কারের দাবি তুলেছেন সেন্টারের কর্মী ও স্থানীয়রা।
অন্ডালের উখড়া পঞ্চায়েতের শুকোপাড়ার এই ICDS সেন্টারে প্রায় ২০ থেকে ২২ জন শিশু পড়াশোনা করে। পাশাপাশি রয়েছেন একজন গর্ভবতী মহিলা। সেন্টারটি পরিচালনা করেন একজন শিক্ষিকা ও একজন সহায়িকা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পাকা ঘরের ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ছে। অন্যদিকে, টিনের ছাউনির নিচে থাকা রান্নাঘরের ছাউনিও ভেঙে পড়েছে। ফলে বর্ষার সময় শিশুদের জন্য রান্না করাও কার্যত কঠিন হয়ে পড়েছে।
সেন্টারের শিক্ষিকা ঝনুশ্রী নন্দী জানান, সমস্যার কথা পঞ্চায়েত প্রধান, বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে। সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে বলে অভিযোগ তাঁর।
বৃহস্পতিবার অভিযোগ পেয়ে সেন্টারটি পরিদর্শন করেন উখড়া পঞ্চায়েতের উপপ্রধান কাজল পাণ্ডে। তাঁর দাবি, গত বছরের ডিসেম্বরেই সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার জারি হয়েছিল। কিন্তু ঠিকাদার এখনও কাজ সম্পূর্ণ করেননি।
পঞ্চায়েত প্রধান মিনা কোলে জানান, কেন সংস্কারের কাজ অসম্পূর্ণ রয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে। দ্রুত কাজ সম্পূর্ণ করার আশ্বাসও দিয়েছেন তিনি।
এখন প্রশ্ন একটাই—শিশুদের এই সমস্যার স্থায়ী সমাধান কবে? দ্রুত সংস্কারের দিকেই তাকিয়ে সেন্টারের পড়ুয়া, কর্মী ও অভিভাবকরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর