বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

নবনির্মিত আদালত ভবন পরিদর্শনে বিজেপির তিন বিধায়ক !

নবনির্মিত আদালত ভবন পরিদর্শনে বিজেপির তিন বিধায়ক !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দীর্ঘদিন ধরে নির্মিত হয়ে পড়ে রয়েছে দুর্গাপুরের নতুন আদালত ভবন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে নতুন সেই ভবনে এখনো পুরনো আদালত স্থানান্তরিত করা হয়নি।এদিকে,পুরনো আদালত ভবনটির অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। যেকোনো সময় সেটি ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। নবনির্মিত আদালত ভবনটি কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে সোমবার বিজেপির তিন বিধায়ক এই আদালত ভবনটি পরিদর্শন করেন।দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এবং রানিগঞ্জের বিধায়ক আইনজীবী পার্থ ঘোষ  এদিন একযোগে এসে নতুন এই ভবনটি পরিদর্শন করেন। পরে চন্দ্রশেখর বাবু এবং লক্ষ্মণ বাবু বলেন, নতুন এই আদালত ভবনে আদালতের কাজ যত শীঘ্র সম্ভব যাতে শুরু করা যায় তার জন্য তাঁরা সংশ্লিষ্ট আইন মন্ত্রকে যোগাযোগ করবেন। একইসঙ্গে এই তিন বিধায়ক ছাড়াও পাণ্ডবেশ্বরের বিধায়ক জীতেন্দ্র তেওয়ারির স্বাক্ষরিত একটি যৌথ আবেদন পত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও তাঁরা জমা দেবেন। চন্দ্রশেখর ও লক্ষ্মণ বাবু জানান, আগামী ১৪ই অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজো উদ্বোধন উপলক্ষে দুর্গাপুরে আসবেন। সেদিনই যাতে তাঁর হাত দিয়েই এই আদালত ভবনটির শুভ উদ্বোধন করা যায় সে ব্যাপারেও তাঁরা সচেষ্ট হবেন।অন্যদিকে রানিগঞ্জের বিধায়ক আইনজীবী পার্থ ঘোষ বলেন, তিনি স্বয়ং আইনজীবী হওয়ায় অন্যান্য আইনজীবীদের প্রতি রয়েছে তাঁর গভীর ভ্রাতৃত্ববোধ।তাঁদের পাশাপাশি এই আদালতে আসা বিচার প্রার্থী থেকে বিচারপতি সকলের প্রতিই তাঁরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই যত শীঘ্র সম্ভব নতুন ভবনে আদালত স্থানান্তরণে উদ্যোগী হবেন তাঁরা। উল্লেখ্য, দুর্গাপুর পূর্ব, পশ্চিম,পাণ্ডবেশ্বর ও রানিগঞ্জ বিধানসভার একটি অংশ দুর্গাপুর আদালতের এক্তিয়ার ভুক্ত। তাই এই চার বিধানসভার সংশ্লিষ্ট চার বিধায়ক যৌথভাবে আবেদন করে যত শীঘ্র সম্ভব নবনির্বিত এই আদালত ভবনটি চালু করার চেষ্টা করবেন বলে কথা দেন তিন বিধায়কই।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর