প্রায় ১৫দিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে দুর্গাপুর কাঁকসা থানার অন্তর্গত আররা মোর বাজার এলাকায়, নেই কোনো ভারী বৃষ্টিপাত তবুও জলমগ্ন গোটা বাজার, রাস্তা রূপ নিয়েছে নদীর, ডুবছে দোকানপাট কিন্তু তবুও হেলদোল নেই প্রশাসন এর।
বারংবার বলা সত্ত্বেও হয়নি কোনো কাজ দাবী দোকানদার দের, কষ্টের মধ্যেই কোনো প্রকারে চলছে ব্যবসা।
এছাড়াও রাস্তা পারাপার এ বিরক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।কোথা থেকে এতো জল আসছে রাস্তায় কেনই বা তার সুরাহা মিলছেনা তা উত্তর নেই কারোর কাছেই।
এরকম ভাবে চলতে থাকলে আগামী দিনে দোকান বাধ্য হয়ে বন্ধ রাখতে হবে বলেও জানিয়েছেন ব্যাবসায়ীরা।