বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ অন্যান্য বিস্তারিত সংবাদ

মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ বৃদ্ধি পেল!

মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ বৃদ্ধি পেল!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে প্রায় বন্যা জনিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির প্রতি কঠোর নজরদারি রেখে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মাইথন জলাধার কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ গতকালের তুলনায় আরও কিছুটা বৃদ্ধি করল। এদিন মাইথন জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হবে বলে জানানো হয়েছে ডিভিসির তরফে।তবে এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কম করা হয়েছে। ডিভিসি জলাধার সূত্রে জানা গিয়েছে, এদিন ৬৫ হাজার কিউসেক জল ছাড়ার পরিকল্পনা করা হয়েছে এই জলাধার থেকে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে দামোদরে জলস্ফীতির কারণে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও হাওড়া জেলার বেশ কিছু এলাকায়। আগামী দু'দিনে আবহাওয়ার উন্নতি হলে সে ক্ষেত্রে বন্যার ভয়াবহতা অনেকটাই কম হতে পারে বলে ডিভিসি কর্তৃপক্ষের অনুমান।তবে এদিনও বৃষ্টি বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #আবহাওয়া

আপনার সংরক্ষিত খবর