বন্যপ্রাণী সংরক্ষণে সাফল্যের নতুন অধ্যায় সিকিমের গ্যাংটকে! এক মরশুমে পাঁচটি রেড পান্ডা, দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং চারটি হিমালয়ান গোরাল শাবকের জন্ম হল হিমালয়ান জুলজিক্যাল পার্কে। বিরল প্রজাতির মোট ১১টি শাবকের জন্মে খুশি পার্ক কর্তৃপক্ষ।জুন ও জুলাই মাসে তিনটি পৃথক ধাপে জন্ম হয় ছয়টি রেড পান্ডা শাবকের। যদিও প্রতিকূল আবহাওয়া ও লাগাতার বৃষ্টির কারণে একটি শাবকের মৃত্যু হয়েছে, তবে বাকি পাঁচটি সুস্থ রয়েছে। পশুচিকিৎসক ও কর্মীদের নিবিড় পরিচর্যায় তাদের দেখভাল চলছে।১৯৯৬-৯৭ সালে রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি শুরু হয় এই উদ্যানে। মাঝে ভাইরাসের সংক্রমণে ১২টি রেড পান্ডার মৃত্যু হওয়ায় বড় ধাক্কা খেয়েছিল প্রজনন কর্মসূচি। দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে এবারের সাফল্যকে ঐতিহাসিক বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।বর্তমানে উদ্যানে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে। পাশাপাশি চারটি নতুন গোরাল শাবকের জন্ম ভবিষ্যতে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার কর্মসূচিকেও আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।প্রায় ২৩০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানের সাফল্য পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন আশার আলো দেখাচ্ছে।
এক মরশুমে ১১ শাবকের জন্ম, বন্যপ্রাণী সংরক্ষণে বড় সাফল্য!
এক মরশুমে ১১ শাবকের জন্ম, বন্যপ্রাণী সংরক্ষণে বড় সাফল্য!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
এক মরশুমে ১১ শাবকের জন্ম, বন্যপ্রাণী সংরক্ষণে বড় সাফল্য! — ছবি: নিউজ১।