বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জাতীয় সড়কের সার্ভিস রোড যেন নদী, ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত!

জাতীয় সড়কের সার্ভিস রোড যেন নদী, ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দেখলে মনে হবে বয়ে চলেছে নদীর জল। তার উপর দিয়েই ছোট-বড় গাড়ি ছুটে চলেছে। কোথাও গাড়ির চাকা প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে জলে, কোথাও আবার রাস্তা আর জলাশয়ের তফাত বোঝার উপায় নেই। কিন্তু এটি কোনও নদী নয়। এটি ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। একটানা বৃষ্টিতে ফের চেনা সেই জলছবিই ফিরে এসেছে দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপায়। আর জলমগ্ন সার্ভিস রোড এখন কার্যত আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের কাছে।বৃষ্টির জল জমে রাস্তার একাংশ কার্যত জলাশয়ের চেহারা নিয়েছে। তার মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে ছোট-বড় গাড়িকে। দিনের পর দিন একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ীভাবে জল নিকাশির ব্যবস্থা কেন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, সার্ভিস রোডের পাশেই রয়েছে একাধিক ছোট-বড় হোটেল এবং বিভিন্ন নির্মাণ। পাশাপাশি রয়েছে বড় বড় প্রাচীর। এর ফলে স্বাভাবিক জল নিকাশির পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টির জল বেরোনোর পর্যাপ্ত রাস্তা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জল জমতে শুরু করে। আর টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।অভিযোগ, বছরের পর বছর ধরে একই ছবি দেখা গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বর্ষা এলেই বাঁশকোপার এই সার্ভিস রোডে জল জমা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। পাশাপাশি রাস্তার পাশে বসবাসকারী ও ব্যবসায়ীদেরও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবার নড়েচড়ে বসেছে প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জল নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন। বিধায়কের নির্দেশের পর এলাকায় জেসিবি নিয়ে পৌঁছান বিজেপির মণ্ডল সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়। বন্ধ হয়ে যাওয়া নিকাশি পথ খুঁজে বের করে তা পরিষ্কার করার কাজ শুরু হয়। নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করে জমে থাকা জল দ্রুত বের করে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপির মণ্ডল সভাপতি শুভাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ," দীর্ঘদিন তৃণমূলের আমলে এই সমস্যার দিকে কোনও নজর দেওয়া হয়নি। তাঁর দাবি, তৃণমূলের এক শ্রেণির নেতা কাটমানি ও তোলাবাজির মাধ্যমে সরকারি জায়গা দখল করে নিয়েছেন। যার জেরে জল নিকাশির স্বাভাবিক পথ বাধাপ্রাপ্ত হয়েছে। আর তার ফলেই বৃষ্টি হলেই সার্ভিস রোডে জল জমে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।"

সম্পর্কিত ট্যাগ: ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর