সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

সাড়ম্বরে খুঁটিপুজো সম্পন্ন হল 'আমরা ক'জন' ক্লাবের শ্যামা পুজোর!!

সাড়ম্বরে খুঁটিপুজো সম্পন্ন হল 'আমরা ক'জন' ক্লাবের শ্যামা পুজোর!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রামায়ণে বর্ণিত রয়েছে শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার ইচ্ছা প্রকাশ করে একটি শ্বেত অশ্বকে দেশ পরিভ্রমনের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিলেন। নানান দেশ অতিক্রম করে সেই শ্বেতকায় অশ্ব এসে পৌঁছয় মহর্ষি বাল্মিকীর আশ্রম প্রাঙ্গণে।এবং সেখানেই সেই অশ্ব প্রথম বাধাপ্রাপ্ত হয়।শ্রীরামচন্দ্রের দুই পুত্র লব ও কুশ সেই অশ্বটিকে বেঁধে রেখে দেন। একইভাবে মহাভারতেও আমরা 'অশ্বমেধ যজ্ঞের' উল্লেখ পাই। কুরুক্ষেত্রের  যুদ্ধ শেষে রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেন। সে ক্ষেত্রেও একটি শ্বেতকায় অশ্বকে ছেড়ে দেওয়া হয়েছিল নানান দেশ পরিক্রমা করার জন্য। সেই অশ্বকে বাধাপ্রাপ্ত হতে হয় মণিপুর রাজ্যে এসে। অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহন সেই অশ্বটিকে বন্দি করেন।অশ্ব ধরে রাখার অপরাধে দুটি ক্ষেত্রেই সন্তানদের সঙ্গে ঘোর যুদ্ধে লিপ্ত হবার কাহিনী বর্ণিত হয়েছে রামায়ণ ও মহাভারতে। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এবং মহাপরাক্রমশালী অর্জুন, দু'জনেই দিগ্বিজয়ী বীর হওয়া সত্ত্বেও উভয়েই পরাজিত হন তাঁদের নিজ নিজ পুত্রদের কাছে। এই দুই মহাকাব্যেই মহর্ষি বাল্মিকী এবং কৃষ্ণ দ্বৈপায়ণ ব্যাস শ্রীরামচন্দ্র এবং অর্জুনের শোচনীয় পরাজয়ের কাহিনী বর্ণনা করেছেন।মহাকাব্যে বর্ণিত সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকেই এবার থিমের মোড়কে পরিবেশন করতে চলেছে দুর্গাপুরের  এডিশন রোডস্থিত 'আমরা ক'জন বয়েজ ক্লাব'। দেবী উমা কৈলাসে যাওয়ার পরই মায়ের আরও এক রূপ শ্যামা পুজোয় মেতে ওঠেন আপামর ভারতবাসী। রবিবাসরীয় সকালে 'আমরা ক'জন ক্লাব' প্রাঙ্গণে সেই শ্যামা পুজো উপলক্ষেই সাড়ম্বরে হয়ে গেল দেবীর খুঁটি পুজো অনুষ্ঠান। ৩৮ তম বর্ষে পদার্পণ করল শহরের অন্যতম বিগ বাজেটের এই মেগা পুজো। প্রতিবছরই নতুন নতুন থিমের চমকে শহরবাসীকে শ্যামাপুজোয় বিশেষ আনন্দ উপহার দিয়ে থাকেন এই ক্লাবের উদ্যোক্তারা। এবারও তার অন্যথা হয়নি। এদিন খুঁটি পুজো উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,বর্ষীয়ান কংগ্রেস নেতা সুদেব রায় প্রমুখ। ক্লাবের অন্যতম কর্মকর্তা জয় মজুমদার বলেন, এ বছর একটি কাল্পনিক মন্দিরকে কেন্দ্র করেই এই 'অশ্বমেধ যজ্ঞের ঘোড়া' থিম হিসেবে তাঁরা হাজির করতে চলেছেন। প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের এই পুজোর মন্ডপ, আলোক সজ্জা ও প্রতিমার মধ্যেও থাকবে অভিনবত্বের চমক। ক্লাবের সভাপতি সন্দীপ দে বলেন, প্রতি বছরের মত এ বছরও দুর্গাপুরের 'আমরা ক'জন বয়েজ ক্লাব' কালী পুজোয় বেশ কিছু অভিনব ভাবনা হাজির করতে চলেছে। এ বছরও আশা করা যায় শহরবাসীকে অভিনব ভাবনার চমকে আনন্দ দান করতে পারবেন মন্ডপ শিল্পী থেকে প্রতিমা ও আলোক শিল্পীরা। অন্যদিকে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যমন্ডিত এই ক্লাবের সদস্যরা সারা বছরই নানান ধরণের সাংস্কৃতিক ও ক্রীড়া সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।ক্লাবের একজন শুভানুধ্যায়ী হিসেবে তিনি উদ্যোক্তাদের পাশে আন্তরিকভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন বিধায়ক।

 

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর