বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বিকশিত ভারত' এর লক্ষ্যে শুরু হল মেধা অন্বেষণ!!

বিকশিত ভারত' এর লক্ষ্যে শুরু হল মেধা অন্বেষণ!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

লক্ষ্য আগামী ২০৪৭ সাল! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২১ বছরের মধ্যে ভারতকে উন্নয়নশীল অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে না রেখে উন্নত দেশের মর্যাদা যাতে লাভ করতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই 'বিকশিত ভারত' নামে এক নতুন স্বপ্নের দুয়ার উন্মোচন করেছেন। আগামী ২০৪৭ সালে ভারত যাতে বিজ্ঞান ও প্রযুক্তি, সাংস্কৃতিক, ক্রীড়া সহ প্রতিটি ক্ষেত্রেই বিশেষ উৎকর্ষতা লাভ করতে পারে, বর্তমান যুব প্রজন্মের কাছে সেই স্বপ্নই তিনি দেখাতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের দৌড়কে বাস্তবায়িত করতে প্রতিটি রাজ্যে রাজ্যে শুরু হয়েছে নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ। দেশের যুব সমাজের মেধা ও মননকে কাজে লাগিয়ে এক নতুন উন্নত ভারতের জয়যাত্রা সূচিত হয়েছে এখন থেকেই। মঙ্গলবার এই প্রকল্পেরই প্রাথমিক ধাপ হিসেবে বেশ কিছু উদ্যোগের কথা জানানো হয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই প্রকল্পের অন্যতম ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা ঘোষ জানান, ক্যুইজ, অঙ্কন, লিডারশিপ ডেভেলপমেন্ট, মক পার্লামেন্ট সহ বেশ কিছু নতুন ইভেন্টে মেধা অন্বেষণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০৪৭’-এর প্রস্তুতি। মেরা যুবা ভারত-এর উদ্যোগে ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ-তরুণীদের নিয়ে জেলা জুড়ে একাধিক কর্মসূচি হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কলেজে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি উদ্ভাবন,সংস্কৃতি, যুব উদ্যোক্তা, যুব সংসদ সহ মোট ছ'টি ক্ষেত্রে প্রতিভা তুলে ধরার সুযোগ থাকছে। নির্বাচিতরা রাজ্য ও জাতীয় স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী ১০ থেকে ১২ জানুয়ারি ২০২৭ নয়াদিল্লিতে হবে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান বলে জানান প্রিয়াঙ্কা দেবী। এই মেধা অন্বেষণের জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্ত করানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর