বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৬°C (মাঝারি বৃষ্টি)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর ভবানী ভবনে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৩ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের !!

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসন্ন দুর্গা পুজোর আগেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৫ টাকা এবং চিনির দাম কেজি প্রতি ৫০ টাকার নিচে রাখার জন্য ইতিমধ্যেই বিভিন্ন পাইকারি বা হোলসেল ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা হয়েছে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই এ সবুজ সংকেত দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শুরু করেছেন। মঙ্গলবার শিলিগুড়ির অন্যতম বৃহৎ 'রেগুলেটেড মার্কেটে' ব্যবসায়ীদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনই জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ।সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে শিলিগুড়ি শহরের অন্যতম বৃহৎ এই মার্কেটটি এক সময় স্থাপন করা হয়েছিল। কিন্তু বাজারটিতে দীর্ঘদিনের সংস্কারের অভাবে নানান ধরণের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে দোকানের সংখ্যাও অনেক বেশি বেড়ে গিয়েছে। কিন্তু সেই অনুপাতে বাজারের আধুনিকীকরণ করা হয়নি। এখানে ট্রাক ঢোকা এবং বেরোনোর সুনির্দিষ্ট কোন বন্দোবস্ত নেই। ফলে রাস্তায় জ্যাম লেগেই থাকে। এই বাজারে সবজি, ফল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসে গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকেই। দিলীপবাবু বলেন, সুবিশাল এই মার্কেটটিকে সব রকম আধুনিক পরিকাঠামো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার এক মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দার্জিলিং জেলার জেলা শাসকের নেতৃত্বে বাজারের এই আধুনিকীকরণের কাজ শুরু হবে। জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল,দূর দূরান্ত থেকে আসা ট্রাক চালক ও স্থানীয় ব্যবসায়ীদের বিশ্রাম নেওয়া এবং থাকার ব্যবস্থা করা, উন্নত মানের হোটেল, রেস্টুরেন্ট ছাড়াও একটি আধুনিক বাজারকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে যা যা প্রয়োজন সব কিছুরই এখানে ব্যবস্থা রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই মুহূর্তে পেঁয়াজ এবং চিনির অস্বাভাবিক হারে দাম বেড়েছে। কলকাতার পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে চিনির দাম নিয়ন্ত্রণে বিষয়ে বৈঠক হয়েছে। আশা করা যায় দুর্গাপুজোর আগেই খুচরো বাজারে ৫০ টাকা প্রতি কিলোগ্রাম চিনি যাতে পাওয়া যায় তা সুনিশ্চিত করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।একই সঙ্গে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের  ক্ষেত্রেও রাজ্য সরকার সব রকম ভাবে প্রয়াসী হবে বলে জানান দিলীপবাবু। তিনি বলেন ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা হয়েছে, দুই-একদিনের মধ্যেই যাতে প্রতি কিলো গ্রাম পেঁয়াজ ৩৫ টাকা দরে পাওয়া যায় সে ব্যাপারেও রাজ্য সরকার পাইকারি ব্যবসায়িকদের সাথে কথা বলেছেন।দিলীপ বাবু বলেন, বিভিন্ন বড় বাজার গুলি থেকে ফল নিয়ে আসেন কৃষকরা। সেই ফল হয়তো দু' তিন দিন প্রয়োজনে রাখতে হয়। তাই এই বাজারের মধ্যেই যাতে একটি অস্থায়ী মিনি কোল্ড স্টোরেজ তৈরি করা যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসা লরি ও ট্রাকগুলিকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের ব্যবস্থাও যাতে করা যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। বাজারে প্রতিদিন যে পরিমাণ সবজি এবং অন্যান্য জৈবিক পদার্থ জড়ো হয় সেগুলোকে একত্রিত করে রিসাইক্লিং পদ্ধতির সাহায্যে সেগুলিকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলারও জন্যও একটি প্রকল্পের কথা ভাবা হচ্ছে। মন্ত্রীর আশ্বাস, যে পরিকল্পনা গুলি গৃহীত হয়েছে সেগুলি বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগলেও ধাপে ধাপে প্রতিটি সংস্কার কাজই সম্পন্ন হবে আগামী কয়েক মাসের মধ্যেই। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের সচিব অভিনব চন্দ্র, দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির মহকুমা শাসক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক বৃন্দ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর