মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (আংশিক মেঘলা)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২১ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত ভাদু গানের সুরের মূর্ছনায় মাতল অন্ডালের খনি এলাকা! কালের গর্ভে 'তৃণমূলের প্রতীক'!! 'ফুটবল খেলোয়ার'প্রতীকে মমতার প্রার্থী ! 'খাম' চিহ্নে প্রতিপক্ষ! রাজ্য পুলিশের নতুন ট্রাফিক কন্ট্রোল রুম এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর! প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

চিকিৎসায় গাফিলতির অভিযোগে মানকর গ্রামীণ হাসপাতালে তাণ্ডব!!

চিকিৎসায় গাফিলতির অভিযোগে মানকর গ্রামীণ হাসপাতালে তাণ্ডব!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে মানকর গ্রামীন হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালাল মৃতের আত্মীয়-পরিজনরা। শুধু ভাঙচুরই নয়, প্রাণ বাঁচাতে ঘরের ভেতর আশ্রয় নেওয়া নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও মারধর করা হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার প্রতিবাদে এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকেই হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
​হাসপাতালের সুপার সপ্তর্ষি কোনার জানান শনিবার রাতে মানকরের বাসিন্দা বুধন বাউড়ি (৫৫) নামে এক ব্যক্তি অসুস্থ বোধ করায় তাঁকে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। চিকিৎসার পর তাঁকে কিছুক্ষণ হাসপাতালের অবজারভেশনে রাখা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর রোগী কিছুটা সুস্থ বোধ করছেন জানালে এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই বুধনবাবুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
​অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ প্রায় এক ঘণ্টার মাথায় বুধন বাউড়ির পরিবার ও এলাকার বেশ কয়েকজন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। পরিবারের দাবি, বাড়ি ফেরার পথে পথেই বুধন বাউড়ির মৃত্যু হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালে সঠিক ও পর্যাপ্ত চিকিৎসা না হওয়ার কারণেই এই মর্মান্তিক পরিণতি।
​ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তেজিত জনতা জরুরি বিভাগের ওষুধপত্র, সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে। পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে ডিউটিতে থাকা নার্স ও নারী স্বাস্থ্যকর্মীরা একটি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু তাণ্ডবকারীরা সেই ঘরের দরজায় লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় যুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।
​এদিকে, এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অসংগঠিত কর্মীরা। রবিবারে সকাল থেকেই পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে মানকর গ্রামীণ হাসপাতালের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। আন্দোলনরত এক চিকিৎসকের কথায়, "কর্মস্থলে যদি আমাদের প্রাণসংশয় তৈরি হয়, তবে আমরা পরিষেবা দেব কীভাবে? যতক্ষণ না প্রশাসন আমাদের লিখিত আশ্বাস ও সুনির্দিষ্ট নিরাপত্তা দিচ্ছে, আমাদের এই বিক্ষোভ চলবে।" তবে মানবিকতার খাতিরে হাসপাতালের জরুরি বিভাগ ও জরুরি চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #স্বাস্থ্য ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর