বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুর প্রধান ডাকঘরে বিদ্যুৎ বিপর্যয় চরম দুর্ভোগে গ্রাহকরা !!

দুর্গাপুর প্রধান ডাকঘরে বিদ্যুৎ বিপর্যয় চরম দুর্ভোগে গ্রাহকরা !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বিদ্যুৎ নেই। আর তার জেরেই কার্যত লাটে উঠেছে দুর্গাপুর প্রধান ডাকঘরের পরিষেবা। মঙ্গলবার থেকে ডাকঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় একের পর এক সমস্যার মুখে পড়ছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পরিষেবা না পেয়ে অনেককেই শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ। দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রধান ডাকঘরে প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে বহু মানুষ আসেন। ডাক পাঠানো থেকে শুরু করে রেজিস্ট্রি, স্পিড পোস্ট, পার্সেল, সেভিংস সংক্রান্ত কাজ-সহ নানা পরিষেবার জন্য গ্রাহকদের ভিড় থাকে। কিন্তু আচমকা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সেই সমস্ত কাজকর্মেই কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। বিদ্যুৎ না থাকায় কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না। ফলে প্রযুক্তিনির্ভর পরিষেবাগুলির পাশাপাশি ডাকঘরের দৈনন্দিন প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। কর্মীদেরও স্বাভাবিকভাবে কাজ করতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ। কেউ জরুরি নথি পাঠাতে এসে আটকে যাচ্ছেন, কেউ আবার টাকা জমা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য ডাকঘরে এসে পরিষেবা না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। এক গ্রাহক সুরজিৎ মুখোপাধ্যায় বলেন,"দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু তাও পরিষেবা মিলছে না। এই অবস্থায় ভোগান্তির মুখে পড়তে হল। কখন বিদ্যুৎ পরিষেবা ঠিক হবে সেটাও জানি না। তাই আমাকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে।" পোস্টমাস্টার অরিন্দম মিত্র বলেন,"বিদ্যুৎ সংযোগ ব্যাহত রয়েছে। কাজকর্ম হচ্ছে না। জেনারেটরের জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোন সূরাহা মেলেন।"

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর