উৎসবী মরশুমে আন্তঃরাজ্য যানবাহন চলাচলের উপর কড়া নজরদারি শুরু করল ঝাড়খন্ড প্রশাসন। মূলত
পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশকারী যানবাহনগুলি কঠোর ভাবে পরীক্ষার পরই সেগুলি ছাড়া হচ্ছে।বৈধ কাগজপত্র ছাড়া কোন যানবাহনকেই যেতে দেওয়া হচ্ছেনা। বেশ কিছু যানবাহনের মালিকদের ইতিমধ্যেই মোটা অঙ্কের জরিমানাও করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।কঠোর নজরদারির স্বার্থে সীমান্তে প্রতিটি আন্তঃরাজ্য সীমান্তে পুলিশী প্রহরা বাড়ানো হয়েছে।গত কয়েক দিন যাবত
ধানবাদ জেলা প্রশাসনের নির্দেশে ঝাড়খণ্ড পুলিশ ডুবুরডিহি চেকপোস্টে বিশেষ তদন্ত অভিযান শুরু করেছে।মাইথন থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে ধানবাদ গামী 'মুকুল পেট্রোল পাম্প' সংলগ্ন রাস্তায় স্থাপিত এই চেকপোস্টে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশকারী প্রতিটি যানবাহনে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহন গুলি পরীক্ষার সঙ্গে সঙ্গে চালকদের ড্রাইভিং লাইসেন্স,বীমা, দূষণ সংক্রান্ত শংসাপত্র সহ সমস্ত বৈধ কাগজপত্র গভীরভাবে যাচাই করা হচ্ছে। যেসব যানবাহনের নথিপত্র ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ,সেগুলিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হচ্ছে এবং মোটর যান সংক্রান্ত আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ধানবাদ জেলার অধীন নিরসার এসডিপিও লীলেশ্বর মাহাতো বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ডুবুরডিহি চেকপোস্টে প্রতিটি আন্তঃরাজ্য যানবাহনের উপর কড়া নজরদারি শুরু হয়েছে।ধারাবাহিক ভাবেই এই অভিযান চালানো হবে বলেও জানান ওই পুলিশ কর্তা। এদিকে সীমান্তে পুলিশী নজরদারি বাড়ানোর কারণে বিশেষত চোরা চালানকারীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের!
উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! — ছবি: নিউজ১।
সম্পর্কিত ট্যাগ:
##দৈনিক খবর