বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ !

বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর থানার তদন্তে বড় সাফল্য। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বেনাচিতির একটি বাড়ি থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির অভিযোগে কলকাতার ট্যাংরা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে দুর্গাপুরের বেনাচিতির নিবেদিতা প্লেসে। অভিযোগ, বাড়ির সামনের দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। বাড়ির ভিতরে ঢুকে তছনছের ছবি দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পর দুই অভিযুক্ত শিল্পাঞ্চল ছেড়ে কলকাতায় গা-ঢাকা দিয়েছিল। তদন্তের সূত্র ধরে কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে মহম্মদ আমির এবং মহম্মদ করিমকে গ্রেফতার করা হয়।

ধৃত দু’জনকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বাড়িটি কখন ফাঁকা থাকবে সেই খবর অভিযুক্তরা কীভাবে পেল। পিছনের দরজা দিয়েই তাঁরা বাড়িতে ঢুকেছিল কি না, চুরি যাওয়া বিপুল মূল্যের সোনার গয়না কোথায় সরানো হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার নেপথ্যে আরও কারও যোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর