বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুরে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার !

দুর্গাপুরে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পুজোর আগে দুর্গাপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা খতিয়ে দেখলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার। 

সরেজমিনে ঘুরে দেখলেন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন তিনি।
দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতি। আর পুজোর দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে তৎপর পুলিশ প্রশাসন।
দুর্গাপুরের একাধিক বিগ বাজেটের পুজো মণ্ডপে সরেজমিনে পরিদর্শনে গেলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার।
মণ্ডপ চত্বর ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা, প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি।
পাশাপাশি মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ রয়েছে কিনা, জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে—সেই বিষয়গুলিও পরিদর্শন করেন পুলিশ কমিশনার।
পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়বে। তাই আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রস্তুত থাকতে চাইছে পুলিশ প্রশাসন।
উৎসবের আনন্দে যাতে নিরাপত্তার কোনও খামতি না থাকে, সেই লক্ষ্যেই পুজোর আগেই মণ্ডপগুলিতে পুলিশের এই সরেজমিন পরিদর্শন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর