সাইবার প্রতারণা কাণ্ডে দুর্গাপুর থেকে সোনু মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে দুর্গাপুরে একটি বড়সড় সাইবার প্রতারণার নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
টাউনশিপ এলাকায় বসবাসকারী সোনু আর্থিক প্রলোভন দেখিয়ে একাধিক যুবক-যুবতীকে এই চক্রে যুক্ত করতেন। এরপর তাঁদের মাধ্যমে সাইবার প্রতারণার কাজ চালানো হত বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সোনুর বাড়িতে অভিযান চালায় প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। তল্লাশিতে বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গোটা চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জামতারা গ্যাং যোগের সাইবার চক্রের ‘পান্ডা’ গ্রেফতার!
জামতারা গ্যাং যোগের সাইবার চক্রের ‘পান্ডা’ গ্রেফতার!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
জামতারা গ্যাং যোগের সাইবার চক্রের ‘পান্ডা’ গ্রেফতার! — ছবি: নিউজ১।