রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর এই প্রথম গান্ধীজয়ন্তী উপলক্ষে পানাগড় বাজারে কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হয় বিশেষ গ্রামসভা।রাজ্যে বিজেপি সরকার গঠন হলেও কাঁকসা পঞ্চায়েত তৃণমূলের দখলে রয়েছে।এদিন গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা। এলাকার নাগরিক সমস্যা সরাসরি শুনে তা দ্রুত সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
গ্রামসভায় বাসিন্দারা তাঁদের এলাকার নানা বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরেন। এক মহিলা ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে জল সরবরাহ নেই। কেন্দ্রটিতে একটি সাবমার্সিবল পাম্প থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি একমাত্র টিউবওয়েলটিও অকেজো। এর ফলে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বাসিন্দারা। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পর্যাপ্ত আলো ও পাখার ব্যবস্থা না থাকায় চড়া গরমে মা ও শিশুদের চরম কষ্টে দিন কাটাতে হয়।
জলাবদ্ধতা ও নিকাশি ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। নিকাশী নালা নিয়মিত সাফাই না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকে বলে অভিযোগ জানান বাসিন্দারা। সভার অন্য প্রান্তে কেউ আসেন বাড়ির সামনের কাঁচা রাস্তা দ্রুত পাকা করার দাবি নিয়ে, আবার কেউ বা সোচ্চার হন রাতে যাতায়াতের সুবিধার্থে পঞ্চায়েত এলাকায় পথবাতির (স্ট্রিট লাইট) দাবিতে।
গ্রামবাসীদের সমস্ত অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর পঞ্চায়েত প্রধান ও আধিকারিকরা সেগুলির দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজগুলি আগে সম্পন্ন করা হবে, সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার এবং নিকাশি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! — ছবি: নিউজ১।