বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জন্মাষ্টমীতে লক্ষাধিক লাড্ডু নিবেদন ইসকন মন্দিরে!!

জন্মাষ্টমীতে লক্ষাধিক লাড্ডু নিবেদন ইসকন মন্দিরে!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মহাসমারোহে দুর্গাপুরের ইসকন মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমীর মহোৎসব। এবছর ভগবান শ্রী রাধা মদনমোহনজীউর শ্রীচরণে এক লক্ষ এক হাজার ১০৮ শ্রী তুলসীপত্র নিবেদন করে প্রভুজীর জন্ম উৎসব পালিত হচ্ছে। একইসঙ্গে ভোগ হিসেবে এদিন শ্রী রাধা মদনমোহন জিওকে এক লক্ষ এক হাজার ১০৮ টি লাড্ডু নিবেদন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী দুর্গাপুরের এই পবিত্র ধামে সমাগত হয়ে নানান ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইসকন মন্দিরের প্রধান সেবাইত ঔদার্যচন্দ্র দাস জানান, সারাদিন ধরেই চলবে হরিনাম সংকীর্তন, বিশেষ পূজা পাঠ এবং প্রভুজীর ভোগের আয়োজন। রাত্রে প্রভুকে ৫৬ ভোগ নিবেদন করা হবে প্রভুজীর শ্রীচরণে। পাশাপাশি আগামীকালই ইসকনের প্রতিষ্ঠাতা  শ্রীল প্রভুপাদজীর ১৩০- তম আবির্ভাব তিথি উপলক্ষেও ভারত সহ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ইসকন মন্দিরে পালিত হবে জন্ম মহোৎসব। এই উপলক্ষে দুর্গাপুরের ইসকন মন্দিরে প্রায় ৩০ হাজার ভক্তকে ভোগ প্রসাদ নিবেদন করা হবে বলে জানান ঔদার্যচন্দ্র দাস। তিনি জানান, এবছর বিশেষ সমারোহে পালিত হচ্ছে এই জন্মাষ্টমী মহোৎসব।এক লক্ষ এক হাজার ১০৮টি লাড্ডু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপাতা প্রভুর শ্রীচরণে নিবেদন করে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ভক্তদের জন্য বিশেষ পুজোপাঠ, যজ্ঞ এবং হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। 
ভক্তদের বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন। তাই জন্মতিথির এই বিশেষ দিনে তুলসীপাতা দিয়ে তৈরি লাড্ডু নিবেদনের মাধ্যমে কৃষ্ণভক্তির এক অনন্য ধারায় সিঞ্চিত হয়েছেন সকলে। এদিন সকাল থেকেই ইসকন মন্দিরে চলছে বিশেষ পুজোপাঠ ও  বিশেষ যজ্ঞাদি সহ অন্যান্য ভক্তিমূলক অনুষ্ঠান। পাশাপাশি ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন ও নানা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঢাক-ঢোল, কীর্তন এবং হরিনামের সুরে মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। দূরদূরান্ত থেকে বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে মন্দিরে এসে শ্রীকৃষ্ণের দর্শন করছেন এবং পুজোয় অংশ নিচ্ছেন।জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। নিবেদিত লাড্ডুও ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে পুজোর পাশাপাশি প্রসাদ গ্রহণের জন্যও ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর