সোমবার, ২ নভেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ২৯°C (আংশিক মেঘলা)
বাজার দর
জরুরি খবর
ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! ছত্তিশগড়ে নিম্নচাপে পরিণত 'অর্ণব ! সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো! আসন্ন ছটপুজো উপলক্ষে পুকুরঘাট পরিদর্শনে পঞ্চায়েত সদস্যরা ! বরাকরে শিল্পপতি অনিল আগরওয়ালের বাড়িতে ইডির হানা শুক্রবার ভোরে !! দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে অর্থ মন্ত্রকের আধিকারিকরা ! NEWS 1 এর ক্যামেরায় দুর্গাপুরের সেরার সেরা রামমন্দির !!দুর্গাপুর!! পশ্চিম বর্ধমান জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন সিপি প্রণব কুমার! NEWS1-এর পক্ষ থেকে শ্যামবাটি যুব সমিতিকে প্রদান করা হল শারদ সম্মান। 'নিউজ ওয়ান' এর বিচারে অনুরাগপুরের অনুজ সংঘের দুর্গোৎসবকে সেরার স্বীকৃতি! বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!!

যানজট কমাতে আসানসোলে ONE-WAY ব্যবস্থা!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

যানজট নিয়ন্ত্রণে এবার শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় নতুন ট্রাফিক ব্যবস্থা।
আসানসোলের বেশ কয়েকটি রাস্তায় চালু করা হল ওয়ান-ওয়ে ব্যবস্থা।

প্রশাসনের দাবি, শহরের যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সুষ্ঠু এবং নিরাপদ করতেই এই সিদ্ধান্ত।

নতুন ট্রাফিক ব্যবস্থায় হটন রোড মোড় থেকে গড়াই রোড হয়ে হাসপাতাল পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে বিশেষ নিয়ম চালু করা হয়েছে।

পুলিশ প্রশাসনের দাবি, এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য হল হাসপাতালে যাতায়াতকারী রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি শহরের যান চলাচলকে আরও নিয়ন্ত্রিত রাখাও এই উদ্যোগের উদ্দেশ্য।

তবে নতুন এই ট্রাফিক ব্যবস্থাকে ঘিরে সামনে এসেছে সাধারণ মানুষের সমস্যার কথাও।

ওয়ান-ওয়ে চালু হওয়ায় অনেক ক্ষেত্রেই ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে বলে অভিযোগ পথচারীদের।
সরকারি সিদ্ধান্ত মেনে নিলেও দৈনন্দিন যাতায়াতে অতিরিক্ত সময় এবং পথ পাড়ি দিতে হওয়ায় সমস্যার কথা জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে পুলিশের বক্তব্য, যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হাসপাতালে যাতায়াতকারী রোগীদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

অর্থাৎ, একদিকে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রশাসনের নতুন উদ্যোগ, অন্যদিকে ঘুরপথে যাতায়াত নিয়ে সাধারণ মানুষের সমস্যা—
ওয়ান-ওয়ে ব্যবস্থা ঘিরে দুই ধরনের অভিজ্ঞতাই সামনে আসছে আসানসোলে।

নতুন এই ট্রাফিক ব্যবস্থা আগামী দিনে শহরের যানজট কতটা নিয়ন্ত্রণে আনতে পারে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর