বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩২°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!! কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার UPI য়ে ২ হাজারের উপরে ব্যবসায়িক লেনদেনে বসল মাশুল! কাদের দিতে হবে? কবে থেকে গুনতে হবে বাড়তি অর্থ? দূর্গাপুজো কমিটি গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক কোক ওভেন থানার ! নবান্নের নির্দেশে পুলিশে পদোন্নতি ও বড়সড় বদলি!! দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!! কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! কুলটিতে দুর্গাপুজো সমন্বয় বৈঠক ও সাইবার সচেতনতায় পুলিশের নির্দেশ! উৎসবী মরশুমে বীরভূম জেলা পুলিশে ঘটানো হল বড়সড় রদবদল!! অটো-টোটোর দৌরাত্ম্য ! প্রশাসনের দ্বারস্থ মিনিবাস মালিকরা!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ভেঙে পড়ল পুরনো পাঁচিল! আহত ২ মহিলা! চাঞ্চল্য আসানসোলে!

ভেঙে পড়ল পুরনো পাঁচিল! আহত ২ মহিলা! চাঞ্চল্য আসানসোলে!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দীর্ঘদিন সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়া একটি প্রাচীন ভবনের পাঁচিল ভেঙে পড়ল রবিবার সকালে। আসানসোল দক্ষিণ থানার অধীন হাটন রোড সংলগ্ন গৌড় মন্ডল রোডে হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা। পাঁচিলটি পড়ে যাওয়ায় দুই মহিলা গুরুতর রূপে আহত হন। পাঁচিলের ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় একটি স্কুটি। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। যে দুই মহিলা পাঁচিল চাপা পড়ে আহত হয়েছেন তাঁদের ওই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন বিধায়ক। একইসঙ্গে ওই পাঁচিলটি পড়ে যাওয়ায় সংলগ্ন রাস্তাটি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়।ফলে সকাল থেকেই এলাকার যান চলাচল সম্পূর্ণ রূপে স্তব্ধ হয়ে পড়ে।আসানসোল পুর নিগম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় পুর নিগমের সাফাই কর্মীদের ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর নির্দেশ দেন। সাফাই কর্মীরা ওই ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করে তোলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণেন্দু বাবু বলেন, আসানসোল শহরে এই ধরণের পুরনো বেশ কিছু ভবন রয়েছে। যেকোন মুহূর্তে সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই ধরণের কোন পুরনো ভবনের খোঁজ পাওয়া গেলে পুর নিগমের পক্ষ থেকে যাতে সেগুলি ভেঙে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, যে দুই মহিলা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী দিনে যাতে এই ধরণের কোন দুর্ঘটনা না ঘটে তাও সুনিশ্চিত করার আশ্বাস দেন বিধায়ক।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর