ডিজিটাল বিপ্লব 'নিউজ ওয়ান' এর!নবজাতকের মহা বিস্ময়কর উত্থান!!কল্পনা ও পরিকল্পনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুটির বয়স মাত্র ১১ দিন। পার্থিব নিয়মেই নবজাতকের একটি নামকরণ হয়েছিল যথাসময়ে। 'নিউজ ওয়ান' নামে সেই নবজাতক আজ সত্যিই এক বিস্ময় শিশু! মাত্র ১১ দিন বয়সেই ডিজিটাল দুনিয়ায় হাঁটি হাঁটি পা,পা করা শিশুটি পেরিয়ে গিয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের কোমল স্নেহ দৃষ্টি ! আরও নিখুঁতভাবে বললে বলা যায়, এরই মধ্যে 'নিউজ ওয়ান' নামক এই নবজাতক ১৬ লক্ষ ৬৮ হাজার ১১৭-ভিউ পেয়ে সত্যিই ছুঁয়ে ফেলেছে এক সর্বকালীন রেকর্ড! 'নিউজ ওয়ান', সম্ভাবনার গর্ভগৃহ থেকে জন্ম নেওয়া ইউটিউব ও ফেসবুক চ্যানেলটি প্রতিদিন পাচ্ছে লক্ষ লক্ষ মানুষের স্নেহাশীর্বাদ। বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির দৌলতে আজ আমরা প্রত্যেকেই এক 'বিশ্বপল্লী' বা 'গ্লোবাল ভিলেজের' বাসিন্দা। এই কয়েক বছর আগেও যা ছিল এক দুরুহ কল্পনা, সেটাই আজ পরিণত হয়েছে চরম বাস্তবে।আজ যখন ইচ্ছে তখনই মহাবিশ্বের যেকোনো প্রান্তে মুহূর্তেই পৌঁছে যাওয়া যাচ্ছে হাতে থাকা মুঠোফোনের জাদু ছোঁয়ায়। সেই জাদুর পরশই 'নিউজ ওয়ান' চ্যানেলে পরিবেশিত সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে দিচ্ছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও। মাত্র ১১ দিনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠা 'নিউজ ওয়ান' আজ ভারতের প্রতিটি শহর, নগর, পল্লীর বেড়া ডিঙিয়ে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ, আরব আমিরশাহ, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানের মত বিদেশী রাষ্ট্রের আন্তর্জাতিক সীমানা! পৃথিবীর যেখানেই বাঙালি,সেখানেই সাদরে গৃহীত হয়ে চলেছে আমাদের পরিবেশিত সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানগুলি! আমরা মাত্র ১১ দিনেই পৌঁছে গিয়েছি ভারতের প্রায় প্রতিটি শহরেই। মানুষের অকুন্ঠ ভালবাসা ও সহযোগিতা ছাড়া আলাদিনের এই আশ্চর্য প্রদীপের সন্ধান আমরা কখনোই পেতাম না। সূচনা লগ্নেই আমরা বলেছিলাম, মানুষই আমাদের উপাস্য দেবতা, মানুষই আমাদের সেই উপাসনার প্রধান ঋত্বিক। তাই 'নিউজ ওয়ান' চিরদিন মানুষের কাছে দায়বদ্ধ থেকে বিনম্র অঙ্গীকার করে, কালের যে মহাযাত্রা আমরা শুরু করেছি, আগামী দিনে বিশ্বের কোণায় কোণায় কোটি কোটি মানুষের মুঠোফোনের চার দেওয়ালে আমরা পৌঁছে যাব। কারণ মানুষই আমাদের শক্তি, মানুষই আমাদের চলার পথের প্রেরণা!
ডিজিটাল বিপ্লব 'News 1' এর! মাত্র ১১দিনেই 16.5lakh ভিউ!!
ডিজিটাল বিপ্লব 'News 1' এর! মাত্র ১১দিনেই 16.5lakh ভিউ!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
ডিজিটাল বিপ্লব 'News 1' এর! মাত্র ১১দিনেই 16.5lakh ভিউ!! — ছবি: নিউজ১।