বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস! Dial 112 নতুন গাড়ি পেল NTS থানা!! দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় !! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন !! উৎসবী মরশুমে সীমান্তে কঠোর নজরদারি পুলিশের! হাতে সংবিধান, মুখে প্রতিবাদের স্লোগান! সিটি সেন্টারে কংগ্রেসের মিছিল ! বেনাচিতির চুরি-কাণ্ডে পুলিশের বড় সাফল্য! কলকাতা থেকে গ্রেফতার ২ ! পুরনো জলাশয়ে হঠাৎ মাছের মৃত্যু! বিষ বা রাসায়নিক মেশানোর অভিযোগ ! 'সেবা সেতু অভিযান', ভিড় উপচে পড়ল উৎসুক মানুষের ! পঞ্চায়েতের প্রথম গ্রামসভা,পানীয় জল ও নিকাশি সমস্যা সমাধানে আশ্বাস!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

নারী সুরক্ষায় নতুন উদ্যোগ, পোলোগ্রাউন্ডে আত্মরক্ষা প্রশিক্ষণের উদ্বোধন !

নারী সুরক্ষায় নতুন উদ্যোগ, পোলোগ্রাউন্ডে আত্মরক্ষা প্রশিক্ষণের উদ্বোধন !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

নারীদের আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার দক্ষতা বাড়াতে আসানসোলে শুরু হল বিশেষ প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার পোলোগ্রাউন্ড ইনডোর স্টেডিয়ামে ১০ দিনব্যাপী নারী আত্মরক্ষা ও কালারিপায়াত্তু প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়।

‘স্বশক্ত নারী, সুরক্ষিত সমাজ, বিকশিত বাংলা’—এই বার্তাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলাশাসক এস পন্নবলম, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার-সহ বিশিষ্টজনেরা।

এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দিতে কেরালা থেকে বিশেষ প্রশিক্ষক দল এসেছে। প্রথমে ১৬০ জন প্রশিক্ষার্থীকে নিয়ে একটি ব্যাচ তৈরি করার পরিকল্পনা থাকলেও, প্রশিক্ষণের প্রতি আগ্রহ দেখে প্রায় ২০০ থেকে ২৫০ জনের নিবন্ধন হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৮০ জন প্রশিক্ষণার্থী শিবিরে যোগ দিয়েছেন।

শুধু আসানসোল শহর নয়, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড থেকেও প্রশিক্ষণ নিতে এসেছেন অনেকে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। শিবিরের যাবতীয় ব্যয়ভার বহন করছে আসানসোল স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, ১০ দিনের প্রশিক্ষণ শেষে পরবর্তী ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর