জনবসতি পূর্ণ এলাকাগুলোতে যাতে আবর্জনা না ফেলা হয় সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার আসানসোলের ঊষাগ্রাম ও কালিপাহাড়ী এলাকায় এক গণ সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করা হল আসানসোল নগর নিগমের পক্ষ থেকে।রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল পয়লা সেপ্টেম্বর থেকে লোকালয় গুলিতে কেউ কোনভাবে কোন আবর্জনা ফেললে সেক্ষেত্রে ব্যক্তিকে সংশ্লিষ্ট ব্যক্তির জরিমানা করা হতে পারে। তবে জরিমানা করাটাই সরকারের মূল উদ্দেশ্য নয়। সাধারণ মানুষ যাতে সচেতনভাবে পরিবেশ রক্ষার ব্যাপারে আরও সংবেদনশীল হন, তা সুনিশ্চিত করতেই এই ধরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এদিন লোকালয়ে আবর্জনা ফেলা রুখতে উষাগ্রাম ও কালিপাহাড়ি এলাকায় পৌর কমিশনার পরিদর্শনে যান। জনবসতি এলাকায় যাতে কেউ আবর্জনা না ফেলেন, সেই বার্তা আগেই দিয়েছিল আসানসোল পৌর নিগম। এবার সেই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখতেই আসানসোল পৌর নিগমের ৬ নম্বর বোরোর অধীন উষাগ্রাম ও কালিপাহাড়ি এলাকায় হঠাৎ পরিদর্শনে আসেন পৌর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের সময় এলাকার পরিচ্ছন্নতা, রাস্তার পাশে আবর্জনা জমে থাকা এবং জনবসতি এলাকায় ময়লা আবর্জনা ফেলার বিষয়গুলি খতিয়ে দেখা হয়। সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও সচেতন করা হয়।পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলা জায়গায় যেখানে লোক বসতি রয়েছে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে আগামী দিনেও নজরদারি ও সচেতনতা অভিযান চালানো হবে। এখনও পর্যন্ত আসানসোল শহরে লক্ষাধিক মানুষকে জরিমানা করা হয়েছে বলেও জানান নগর নিগমের কমিশনার। তবে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পর শহরের বেশ কিছু জায়গার জমে থাকা আবর্জনার স্তুপ পরিষ্কার করে ফেলা সম্ভব হয়েছে। ফলে বর্তমানে পুরো শহরই অনেকখানিই আবর্জনা মুক্ত হয়ে গিয়েছে বলে শহরবাসীর দাবি।
শহরকে আবর্জনা মুক্ত রাখতে পথে নামলেন পুর কমিশনার!
শহরকে আবর্জনা মুক্ত রাখতে পথে নামলেন পুর কমিশনার!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
শহরকে আবর্জনা মুক্ত রাখতে পথে নামলেন পুর কমিশনার! — ছবি: নিউজ১।