কলকাতা হাইকোর্টে বড়সড় রক্ষাকবচ পেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমুল সাংসদ প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তাঁকে আগামী ছয় মাসের জন্য এই রক্ষা কবচ প্রদান করেছেন।ভারতের জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে তৃণমূলের সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে দুর্গাপুরের এক এলপিজি গ্যাস ডিলার অভিযোগ জানিয়েছিলেন, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২১ শে মে কীর্তি আজাদ তাঁর কাছে ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়া হলে তাঁর গ্যাসের ডিস্ট্রিবিউটারশীপ খারিজ করে দেওয়ারও হুমকি দেন সাংসদ। সংশ্লিষ্ট গ্যাস ডিলার ওই ঘটনার ১৫ মাস পরে কীর্তি আজাদের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ।ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনী সিআইডির হাতে। সিআইডির পক্ষ থেকে সাংসদকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদের অনুমতি চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সরাসরি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন কীর্তি। মঙ্গলবার এই হাই ভোল্টেজ মামলার শুনানি ছিল। বিচারপতি সাংসদকে ছয় মাসের জন্য এই মামলায় রক্ষাকবচ দিয়েছেন। এই সময়ের মধ্যে তাঁকে কোনভাবেই গ্রেফতার করা যাবে না। তবে এই ঘটনার তদন্তে তাঁকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করারও নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি। আগামী ২২ শে সেপ্টেম্বর বেলা বারোটায় তাঁকে সিআইডি-র সদর দপ্তর ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ার পর সাংসদ সরাসরি ওই ব্যবসায়ীকে ফোনে হুমকি দেবার কথা অস্বীকার করেন। তাঁর দাবি ওই ঘটনার ১৫ মাস পরে কেন তাঁর বিরুদ্ধে এফআইআর করা হল? বর্তমানে তিনি কালীঘাট তৃণমূল অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে তাঁকে ছেড়ে চলে যাননি বলেই এইভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, প্রকৃত তদন্ত হলে ওই ঘটনার সত্যাসত্য বেরিয়ে আসবে।
কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!!
কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!!
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
কলকাতা হাইকোর্টে ঘুষ মামলায় ছ'মাসের জন্য রক্ষাকবচ পেলেন সাংসদ কীর্তি আজাদ!! — ছবি: নিউজ১।