জয় দিয়ে আইএফএ শিল্ড শুরু করল মোহনবাগান। ঘরের মাঠে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করেছেন লালিয়ানজুয়ালা ছাংতে। একটি করে গোল করেছেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মালিক ও লি আরউইন। মোহনবাগানের জার্সিতে অভিষেকেই গোল করলেন স্কটল্যান্ডের বিদেশি স্ট্রাইকার।শ্রীনিধিতে প্রিতম কোটাল, প্রণয় হালদার, নিশু কুমারের মতো কলকাতায় খেলা ফুটবলারেরা ছিলেন। তার পরেও শুরু থেকে আক্রমণের ঝড় তোলে বাগান। তার ফলও পায় তারা। ৮ মিনিটে প্রথম গোল করেন অভিষেক। আলবের্তো রদ্রিগেজ়ের পায়ে আক্রমণ শুরু হয়। বক্সে বল নিয়ে ঢোকেন জেমি ম্যাকলারেন। তিনি বল বাড়ান অভিষেকের দিকে। গোল করতে ভুল করেননি অভিষেক।এই ম্যাচে আলবের্তো ও ম্যাকলারেনের পাশাপাশি শুরু থেকে মিগুয়েল ফিগুয়েরা ও দেজান দ্রাজিচকে খেলান মোহনবাগান কোচ পানাজিয়োটিস দিমপেরিস। রক্ষণে তিন ফুটবলার রেখে দল সাজিয়েছিলেন তিনি।১৫ মিনিটে আরও একটি সুযোগ পায় বাগান। ছাংতের ক্রসে ভাল শট মারেন মিগুয়েল। কিন্তু গোলের মধ্যে বল রাখতে পারেননি তিনি। লিস্টন, মিগুয়েল, ম্যাকলারেনদের পায়ে বার বার আক্রমণে উঠছিল সবুজ-মেরুন।তার মাঝেই প্রতিআক্রমণে গোল প্রায় করে ফেলেছিল শ্রীনিধি। ২৪ মিনিটের মাথায় বাঁ পায়ে শট মারেন ডেভিড কাস্টানেডা। কিন্তু বিশাল কাইথকে পরাস্ত করতে পারেননি তিনি।সুযোগ নষ্টের খেসারত দিতে হয় শ্রীনিধিকে। ৪৪ মিনিটে বাগানের হয়ে ব্যবধান বাড়ান ছাংতে। কোলাসোর কাছ থেকে বল পান মিগুয়েল। তিনি বল বাড়ান ছাংতেকে। গোল করতে ভুল করেননি এই ভারতীয় ফুটবলার। বাগানের জার্সিতে এটি ছাংতের প্রথম গোল। সেই ম্যাচেই হ্যাটট্রিক করলেন তিনি।
শ্রীনিধিকে ৬ গোল দিয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের, কলকাতা লিগের ট্রফি পেল সবুজ-মেরুন
শ্রীনিধিকে ৬ গোল দিয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের, কলকাতা লিগের ট্রফি পেল সবুজ-মেরুন
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
শ্রীনিধিকে ৬ গোল দিয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের, কলকাতা লিগের ট্রফি পেল সবুজ-মেরুন — ছবি: নিউজ১।
সম্পর্কিত ট্যাগ:
#পশ্চিমবঙ্গ