ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে ভারতে চলে এলেন বিরাট কোহলি। বুধবার লন্ডন থেকে তিরুঅনন্তপুরমে পৌঁছেছেন কোহলি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে বেশ কিছু ক্রিকেটপ্রমী ভিড় করেছিলেন।ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম এক দিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর। তিরুঅনন্তপুরমে বৃহস্পতিবার থেকে শুরু হবে শুভমন গিলদের প্রস্তুতি। তার আগের দিনই কেরলমের শহরে পৌঁছে গেলেন কোহলি। খেলা বা ব্যক্তিগত প্রয়োজন না থাকলে কোহলি এখন সাধারণত পরিবার নিয়ে লন্ডনের বাড়িতে থাকেন। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে এসেছেন। বিমানবন্দরে তাঁকে কেরলমের ঐতিহ্য অনুযায়ী স্বাগত জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় থেকেই আগামী এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেবে ভারতীয় শিবির। তাই এই সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। কোহলিও সেই মতো প্রস্তুতি শিবিরের প্রথম দিন থেকেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে কেরলমে কোহলি, ভারতের প্রস্তুতি শিবির শুরুর আগের দিনই চলে এলেন লন্ডন থেকে
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে কেরলমে কোহলি, ভারতের প্রস্তুতি শিবির শুরুর আগের দিনই চলে এলেন লন্ডন থেকে
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে কেরলমে কোহলি, ভারতের প্রস্তুতি শিবির শুরুর আগের দিনই চলে এলেন লন্ডন থেকে — ছবি: নিউজ১।