আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিয়োনেল মেসি। তাঁকে বিদায় সংবর্ধনা জানানোর জন্য একটি বিশেষ ম্যাচের আয়োজন করেছেন আর্জেন্টিনার ফুটবল কর্তারা। আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলতে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।বিশেষ জার্সির কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন মেসি। এলএম টেনের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সোফার উপরে আর্জেন্তিনার পতাকার রঙের এক জোড়া বুট রাখছেন মেসি। ডান পাশে রাখা আর্জেন্তিনা দলে তাঁর ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেই জায়গায় নতুন একটি জার্সি রাখেন মেসি। নতুন ১০ নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে অন্য রকম। মেসির নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে সোনালি রঙে। জার্সির পিছনে ১০ নম্বরের চার দিকে রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকায় থাকা সূর্য। ভিডিয়ো মেসি লিখেছেন, ‘‘শেষ ম্যাচ। সারা জীবনের স্মারক হিসাবে রেখে দেওয়ার জার্সি।’’ জার্সিটির সামনেটা কেমন দেখতে, তা প্রকাশ করা হয়নি।
বিশেষ জার্সি পরে দেশের হয়ে শেষ বার মাঠে নামবেন মেসি, প্রকাশ্যে আনলেন নিজেই
বিশেষ জার্সি পরে দেশের হয়ে শেষ বার মাঠে নামবেন মেসি, প্রকাশ্যে আনলেন নিজেই
নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন
বিশেষ জার্সি পরে দেশের হয়ে শেষ বার মাঠে নামবেন মেসি, প্রকাশ্যে আনলেন নিজেই — ছবি: নিউজ১।
সম্পর্কিত ট্যাগ:
#ক্রিকেট