মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (মেঘাচ্ছন্ন)
জরুরি খবর
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২২ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২২ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণা — মধ্যবিত্তদের জন্য বড় সুখবর আজকের রুপোর দাম: কলকাতায় সর্বশেষ রুপোর রেট (২২ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা!! জমি নিয়েও মিলছে না পরিকাঠামো! অণ্ডাল বিমাননগরীতে ব্যবসায়ীদের ক্ষোভ! দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা ! বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ! আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২২ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজে ভারী পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল ADPC ! দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !! নন্দীগ্রামের পর রেজিনগরও! মনোনয়ন তুলে নিচ্ছেন মমতা তৃণমূলের প্রার্থী, উপনির্বাচন ঘিরে নাটক আজও অব্যাহত
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা !

দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা স্বাস্থ্য সচিব! খতিয়ে দেখলেন চিকিৎসা পরিষেবা !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পরিকাঠামো—একাধিক বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্য সচিব। চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরাসরি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন চলছে, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না, চিকিৎসা করাতে এসে তাঁদের কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না—সেই সমস্ত বিষয়ে রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে জানতে চান নারায়ণ স্বরূপ নিগম।

পাশাপাশি হাসপাতালের দৈনন্দিন পরিষেবা, চিকিৎসক ও নার্সদের কাজের চাপ এবং পরিষেবা দিতে গিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না, সেই বিষয়েও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন তিনি।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নিজের বক্তব্যও জানান স্বাস্থ্য সচিব। তাঁর দাবি, হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা বর্তমানে ঠিকঠাক রয়েছে।

তবে হাসপাতালে থাকা একাধিক চিকিৎসা-যন্ত্র যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং পরিষেবায় কোনও সমস্যা না হয়, তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, “হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা ঠিকঠাক রয়েছে। একাধিক যন্ত্র রয়েছে, সেগুলিও যাতে ঠিকঠাক পরিচালিত হয়, তার জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বাস্থ্য সচিবের এই আচমকা পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে ব্যস্ততা বাড়ে। তাঁর পরিদর্শনে উঠে আসা বিষয়গুলির ভিত্তিতে আগামী দিনে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #স্বাস্থ্য ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর